হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মজুমদার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মজুমদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
শেখ হাসিনার পতনের কয়েক দিন আগেও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএবি) সাবেক সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তাছাড়া বিভিন্ন সময়ে শেখ হাসিনার প্রশংসা করে তাকে নানা বিতর্কিত বক্তব্য দিতেও দেখা গেছে। তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই সাবেক সরকারের ঘনিষ্ঠ অনেককেই গ্রেফতার করছে পুলিশ। সেই তালিকায় এবার যুক্ত হলেন নজরুল ইসলাম মজুমদার। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ জানায়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারে বিরুদ্ধে একাধিক অভিযোগে

মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। বিভিন্ন ব্যাংক থেকে শেখ হাসিনাকে অনুদান পাইয়ে দেওয়ার কাজ তিনি করতেন। শেখ হাসিনার পতনের কয়েক দিন আগেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন, যেকোনো মূল্যে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। জুলাইয়ের মাঝামাঝি শুরু হওয়া ছাত্র আন্দোলনের এক পর্যায়ে কারফিউ জারি করে সরকার। কিন্তু তাতেও পরিস্থিতি বাগে আনতে পারছিল না সরকার। কারফিউ দীর্ঘায়িত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হতে থাকলে অনেক ব্যবসায়ীই মুখ খুলতে শুরু করেন। এক পর্যায়ে কারফিউ চলাকালেই গত ২৩ জুলাই ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক ডাকেন

শেখ হাসিনা। উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের শান্ত করা এবং চলমান পরিস্থিতিতে সরকারের প্রতি তাদের সমর্থন আদায় করা। ওই দিন সরকার তথা শেখ হাসিনার প্রতি জোরাল সমর্থন জানিয়ে যেসব ব্যবসায়ী বক্তব্য দেন, তার মধ্যে অন্যতম হলেন নাসা গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব ব্যাংক তথা বিএবির তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘যা কিছু ঘটে গেছে, অত্যন্ত লজ্জাকর। গত কয়েক দিনের তাণ্ডব—এমন অগ্নিসন্ত্রাস চিন্তাই করা যায় না। এটা ছিল সুসংগঠিত সন্ত্রাস।’ তিনি হাসিনাকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা আপনার সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষতেও থাকব।’ তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান এই ব্যবসায়ী নেতা। সেই সঙ্গে

আত্মগোপনে চলে যান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাসজমিতে চার মাসেই উঠল বহুতল ভবন স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ম্যাচে ব্রাজিলের কার রেটিং কত ২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নেইমার ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা মধুপুরে মাদ্রাসায় ফের ছাত্রকে যৌন নির্যাতন “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে