হামের মহামারি: ফিল্ড হাসপাতাল স্থাপনে ডাকসুর বাধা, ঢামেকের পাশে অস্থায়ী ব্যবস্থা ফিল্ড হাসপাতাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৬

হামের মহামারি: ফিল্ড হাসপাতাল স্থাপনে ডাকসুর বাধা, ঢামেকের পাশে অস্থায়ী ব্যবস্থা ফিল্ড হাসপাতাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৬ |
দেশজুড়ে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। হামের মইহামারি এতোই তীব্র আকার ধারন করেছে যে, করোনা মহামারির সময়ের মতো পরিস্থিতি মোকাবিলায় সরকার ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। কিন্তু সরকারের প্রাথমিক সিন্ধান্ত মোতাবেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এটি করতে গেলে ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বাধায় তা সম্ভব হয়নি। ফলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অডিটোরিয়ামের পাশে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, মার্চ মাসের মাঝামাঝি থেকে হামের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হাসপাতালগুলোতে রোগীর চাপ অসহনীয়। শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। এমন সংকটময় মুহূর্তে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঢাকা

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এটি করোনাকালীন ফিল্ড হাসপাতালের মতোই জরুরি ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। তবে ডাকসুর নেতৃত্ব, বিশেষ করে শিবিরপন্থী সদস্যদের আপত্তির কারণে এই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ডাকসুর ক্রীড়া সম্পাদক বলেন, ‘এখন খেলার মৌসুম। সেখানে অস্থায়ী হামের চিকিৎসা কেন্দ্র স্থাপন হলে শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি হবে’। ডাকসুর সহ-সম্পাদক এসএম ফরহাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ অস্থায়ী হাসপাতাল বানাতে কতদিনের জন্য বরাদ্দ নিতে চায়, সেটা জানানো হয়নি। অনির্দিষ্টকালের জন্য তো মাঠ দেয়া যাবে না’। ডাকসুর এই অবস্থানের কারণে সরকারকে বিকল্প জায়গা খুঁজতে হয়। অবশেষে ঢামেক হাসপাতালের শহীদ মিলন অডিটোরিয়ামের পাশে ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়। দেশের

সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ জনস্বাস্থ্যের এই সংকটে ব্যবহার করা যায়নি বলে অনেকে হতাশা প্রকাশ করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। হাসপাতালগুলোতে রোগীর ঢল সামলাতে অতিরিক্ত বেড ও আইসোলেশন সুবিধা জরুরি। করোনার মতো পরিস্থিতিতে ফিল্ড হাসপাতালের মতো ব্যবস্থা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো বিশ্ববিদ্যালয়ের বিশাল মাঠে। এদিকে হামের প্রকোপ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের শীর্ষ বিদ্যাপীঠের ছাত্র সংগঠনের এমন সিদ্ধান্ত জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কি না—তা নিয়ে সমাজে বিতর্ক চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার