ঢাকা দক্ষিণের ২৭টি ওয়ার্ড ডেঙ্গুর চরম ঝুঁকিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

ঢাকা দক্ষিণের ২৭টি ওয়ার্ড ডেঙ্গুর চরম ঝুঁকিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই এডিস মশার ঘনত্ব স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এর মধ্যে ২৭টি ওয়ার্ড চরম ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ে ডিএসসিসির জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নগর ভবন মিলনায়তনে ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন’বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জরিপের তথ্য তুলে ধরেন। এ সময় চরম ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে আগামী রোববার থেকে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালানো হবে বলে জানান প্রশাসক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ কর্মীর সমন্বয়ে

গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত ডিএসসিসির ওয়ার্ডগুলোতে জরিপ পরিচালিত হয়। আধুনিক ‘কবো টুলবক্স’ প্রযুক্তি ব্যবহার করে দুই হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়। পরিদর্শন করা বাড়িগুলোর মধ্যে ২৮১টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া যায়। এর মধ্যে বহুতল ভবনে সর্বোচ্চ ৩৫ দশমিক ২৩ শতাংশ, স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ, বালতিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ এডিস মশার প্রজনন ক্ষেত্র পাওয়া গেছে। এসব উৎসকে ডেঙ্গু

বিস্তারের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ডিএসসিসির ১০টি অঞ্চলের ২৭টি ওয়ার্ডকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব ওয়ার্ড এলাকায় এডিস মশার ঘনত্ব উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের মধ্যে রয়েছে অঞ্চল-১ এর (ধানমন্ডি-নিউমার্কেট-শাহবাগ) আওতাধীন ১৫, ১৭, ২০, ২১ নম্বর ওয়ার্ড, অঞ্চল-২ এর (খিলগাঁও-মতিঝিল-সবুজবাগ) আওতাধীন ২, ৪, ৫, ৬, ৯, ১১, ১৩ নম্বর ওয়ার্ড, অঞ্চল-৩ এর (হাজারীবাগ-লালবাগ-চকবাজার) ২৩, ২৪, ২৫, ২৬, ২৮, ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড, অঞ্চল-৪ এর (সূত্রাপুর-কোতোয়ালি) ৩২, ৩৬ ও ৩৮ নম্বর ওয়ার্ড, অঞ্চল-৫ এর (যাত্রাবাড়ী-ওয়ারী) ৭ ও ৫২ নম্বর ওয়ার্ড, অঞ্চল-৭ এর (মুগদা-মাণ্ডা) ৭৩ নম্বর, অঞ্চল-৮ এর (ডেমরা-সারুলিয়া)

৬৮ নম্বর, অঞ্চল-৯ এর (দনিয়া-মাতুয়াইল-কোনাপাড়া) ৬২ নম্বর ওয়ার্ড। মাঝারি ঝুঁকিপূর্ণ ওয়ার্ড মাঝারি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের মধ্যে রয়েছে ১৯, ১, ৩, ১০, ১২, ১৪, ২২, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৪, ৩৫, ৪২, ৪৩, ৩৯, ৪০, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৯, ৫০, ৫১, ৫৩, ৭০, ৭৪, ৭১, ৭২, ৬৬, ৬৭, ৬৫, ৫৮, ৫৯, ৬০ ও ৬১। এ ছাড়া সাধারণ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের মধ্যে রয়েছে ১৬, ১৮, ৮, ২৭, ৩৭, ৪১, ৪৮, ৫৪, ৭৫, ৬৯, ৬৩ ও ৬৪। এ ছাড়া অঞ্চল-১০ ও অঞ্চল-৭ এ কোনো সাধারণ ঝুঁকিপূর্ণ ওয়ার্ড পাওয়া যায়নি। ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আগামী শনিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে

একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হবে। পরে নগরের অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি পর্যায়ক্রমে চলবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নাগরিককেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখা এবং প্রতি তিন দিন অন্তর জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে নাগরিককে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ