ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন
ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান!
ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’
মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো
মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা
ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’
হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ
নোয়াখালী হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।
এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।
তারা বলেন, আবদুল হান্নান মাসউদ বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসউদের ওপর হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
নেতারা আরও
বলেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন মাসউদ।