স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৬

স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৬ |
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এ বছর ঈদুল আজহা উপলক্ষে মে মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে যুক্ত হয় সাপ্তাহিক ছুটি। চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও শিক্ষার্থীরা আরও কিছুদিন ছুটিতে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটিতে ভিন্নতা রয়েছে। ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি থাকবে। এর পরের দুই দিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে। মাদ্রাসা দেশের সব মাদ্রাসা-আলিয়া,

দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। স্কুল-কলেজের চেয়ে এই ছুটি এক সপ্তাহ বেশি। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসাগুলোতে পাঠদান শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র ইতিহাসও তাকিয়ে ছিল দেম্বেলের দিকে তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার ৬৩ জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন আগাবাড়ি মেস নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা ১১ মাসে সংশােধিত এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি ওজন কমাতে গ্রিন টি, মাচা টি নাকি লিকার চা- কোনটি বেশি কার্যকর? মুচলেকায় ছাড়া পেলেও এমপিপুত্রের বিরুদ্ধে তদন্ত চলবে: ডিবি নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?