ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ
ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার
আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (২৬ জুন) দেওয়া এক বাণীতে তিনি বলেন, পবিত্র আশুরা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য শিক্ষা বহন করে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগ অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, ধৈর্য এবং ন্যায়ের পথে অটল থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
জিএম কাদের বলেন, বর্তমানে দেশে সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে মানুষের মধ্যে বৈষম্য ও সংঘাত সমাজকে ক্রমাগত বিভক্ত করছে। তার অভিযোগ, একটি শ্রেণি অর্থ ও ক্ষমতার প্রভাব এবং একতরফা প্রচারের মাধ্যমে নিজেদের
মতবাদ সমাজের সব স্তরের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি ভিন্নমত দমন করতে নিপীড়ন ও নির্যাতনের প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, আশুরার মহান শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে শান্তি, সহমর্মিতা, ত্যাগ, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে—এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত। বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হোক। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।