‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৬

‘ইংলিশ পরীক্ষার’ আগে পানামা ক্যাম্পে হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৬ |
আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম পানামা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অনুশীলন ক্যাম্পে পানামার দুই ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। পানামার কোচ টমি ক্রিস্টিয়ানসেন বিষয়টি স্বীকার করে বলেছেন, এটা বড় কোন ঘটনা নয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পানামার খেলোয়াড় ওয়াটারম্যান ও রদ্রিগুয়েজ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হুট করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একজন আরেকজনকে ধাক্কা দেন। সতীর্থরা তখন এগিয়ে এসে তাদের নিবৃত করেন। তবে ওয়াটারম্যানকে সতীর্থের প্রতি কিছুটা ক্ষুব্ধ দেখা যায়। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে পানামার কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ঘটনা। ক্যাম্পে এমনটা হচ্ছে মানে তারা এখনো প্রাণোচ্ছ্বল আছে।

আমি তো চাইবো, এমনটা নিয়মিত ঘটুক। কারণ এর অর্থ তারা তাদের সর্বোচ্চটা দিতে চায় এবং একাদশে ঢুকতে মরিয়া থাকে।’ লিডসের সাবেক কোচ ক্রিস্টিয়ানসেন বলেন, ‘ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রিমিয়ার লিগে বা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখেছি। তাদের সম্পর্কে আমার ধারণা আছে। ইংল্যান্ডের বিপক্ষে যদি কোথাও উন্নতি করতে চাই, সেটা হবে সেট পিসে। কারণ তারা ওই জায়গায় খুবই শক্তিশালী। বিশেষ করে ডেক্লান রাইস। জানি না, তিনি খেলবেন কিনা।’ পানামা গ্রুপের দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও হেরে গেছে। ইংল্যান্ড ম্যাচটা তাদের জন্য আরও কঠিন হবে। কারণ গ্রুপের সেরা দল তারা। কোচের চাওয়া তার দল সর্বোচ্চটা দিয়ে লড়াই করুক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম