স্কটল্যান্ডকে হারিয়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ, ত্রাতা জ্যোতি-রিতু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

স্কটল্যান্ডকে হারিয়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ, ত্রাতা জ্যোতি-রিতু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
নারী টি-টোয়েন্টি ত্রিমুখী সিরিজে অবশেষে হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে টিকে থাকার পাশাপাশি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলা নেদারল্যান্ডস আছে তালিকার তিনে। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দিলারা আক্তার (১৫), জুয়াইরিয়া ফেরদৌস (০) ও তাজ নেহার (৪) দ্রুত বিদায় নিলে বিপদে পড়ে দল। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে তাদের ৭৭ রানের চমৎকার জুটিতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন জ্যোতি। ৪৭

বলের ইনিংসটি তিনি সাজান ৬টি চার ও ১টি ছক্কায়। অন্যপ্রান্তে ৩১ বলে ৩৯ রান করেন মোস্তারি। শেষ ওভারে জ্যোতি আউট হওয়ার আগে ৬ উইকেটে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। রান তাড়া করতে নামা স্কটল্যান্ডকে শুরুতেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। মারুফা আক্তার শুরুতেই জোড়া আঘাত হানেন। এরপর ডার্সি কার্টারকে ফিরিয়ে স্কটিশদের আরও কোণঠাসা করেন সানজিদা আক্তার মেঘলা। চতুর্থ উইকেটে সারা ব্রাইসের ৪০ রানের ইনিংসে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিল স্কটল্যান্ড। তবে বল হাতে আগুন ঝরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন রিতু মনি। মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেস অলরাউন্ডার। রিতুর তোপে ১১৮ রানেই অলআউট হয় স্কটল্যান্ড। আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ লিগ ম্যাচে

নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার স্কটল্যান্ডের সঙ্গে খেলবে ডাচরা। সেই ম্যাচে নেদারল্যান্ডস জিতলে তারা বাংলাদেশের ওপরে চলে যাবে। ফলে বৃহস্পতিবারের ম্যাচটি রূপ নিতে পারে অঘোষিত সেমিফাইনালে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো