ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট
প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ
পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও
সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু রোববার
আগামী রোববার (১ ডিসেম্বর) থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসন থেকে দ্বীপে একটি জাহাজ যাওয়ার অনুমতি মিললেও যাত্রী সংকটের কারণে যেতে পারেনি। ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য অনেকেই মুখিয়ে আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদ এর কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী বলেন, “পর্যটক নিয়ে জাহাজ আজ সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও যাত্রী সংকটের কারণে তা আর হয়ে উঠেনি। যাত্রীদের সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহ আছে, কিন্তু ট্রাভেল পাস নিয়ে দ্বিধায় পড়েছেন তারা। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি রোববার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ যাবে। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে
গেছে। বেশ সাড়াও পাচ্ছি।” এদিকে পর্যটন নিয়ন্ত্রণ করতে সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের ট্রাভেল পাস নিতে হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। যাদের ট্রাভেল পাস থাকবে তারাই দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন। ভ্রমণকারী সঙ্গে পলিথিন ও প্লাস্টিক পণ্য নিতে পারবেন না এবং পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তার তথ্য সংরক্ষণ করা হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।