ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি
‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন
ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স
‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি
‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা
সুহানাকে শাসন করলেন শাহরুখ
চলতি বছরের ২ নভেম্বর পা দিয়েছেন ৬০ বছরে, তবুও বয়স যেন কেবল সংখ্যামাত্র কিং খান শাহরুখের কাছে। জন্মদিনে বিশ্বজুড়ে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন তিনি। আর এবার পালা জবাব দেওয়ার। নিজের চেনা মিষ্টি, রসিক ভঙ্গিতে সবার শুভেচ্ছার উত্তর দিয়েছেন বলিউডের বাদশা। তবে নিজের মেয়ের বার্তায় এসেও থামেননি তিনি। সুহানাকেও দিলেন এক চিমটি বাবার শাসন, তাও ভালোবাসার মোড়কে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের জন্মদিনে দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুহানা। একটিতে লেখা ‘কিং’ অর্থাৎ রাজা। আরেকটাতে লেখা ‘রাজার রাজকন্যা’। সেখানেই মেয়েকে বলেন ‘ধন্যবাদ, কিন্তু ব্ল্যাক কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনো ছোটই আছো।’
এদিকে ২০২৬ সালে
বাবা শাহরুখের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে সুহানার। ‘কিং’ ছবিতে বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এমনিতেই মেয়ে তার নয়নের মণি। ছোট থেকে মেয়েকে আদর যত্নে মানুষ করেছেন। তবে বাবা কোনো কিছুতে মানা করলে সেটা তো মানতে হবে। অতীতে একবার অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, মেয়ে সুহানার সব কথা তার বাবা শুনলেও শাহরুখ নিজে কোনো কিছু মানা করলে সেটা ফেলে দেওয়ার সাহস নেই কন্যার।