সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬

সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ডাকসু ভিপি সাদিক কায়েমের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, জামায়াতে যোগ দিয়ে সাদিক কায়েম ডাকসু ভিপি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির অংশ হিসেবে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ছাত্রশিবিরের রাজনীতি থেকে সরাসরি জামায়াতে যোগ দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। তিনি অভিযোগ করেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তার ব্যত্যয় ঘটেছে।

রাশেদের ভাষ্য, সাদিক কায়েমের এ সিদ্ধান্ত শহীদদের আত্মত্যাগের চেতনার পরিপন্থী। বিএনপির এই নেতা আরও বলেন, ডাকসুর বর্তমান ভিপি হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে মেয়র প্রার্থী হওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তাই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে সাদিক কায়েমের অবিলম্বে ডাকসু ভিপি পদ থেকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা