সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর চেকপোস্ট থেকে আটক করা ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ ওই ১০ বাংলাদেশিকে আটক করে। আটকরা হলেন রাঙ্গামাটি জেলার লংগদু থানার রসুলপুর এলাকার সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম, ইসমাইল গাজী ছেলে ইসরাফিল হুসাইন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোশালপুর এলাকর হচেন গাজীর ছেলে মাহফুজ গাজী, বাগেরহাট জেরার চিতলমারী থানার শৈলদাহ এলাকার ভীষন

নাথ বৈদ্যর মেয়ে রিতা বৈদ্য, তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস, গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন, চট্টগ্রামের আনোয়ারা বটতলা এলাকার অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব, চন্দনাইশ গাছবাড়িয়া এলাকার বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল, সোলান কান্তি দেবের মেয়ে লক্ষী দেব, ছেলে হারী প্রেম। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ১২ সেপ্টেম্বর বিকেলে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের (নায়েব সুবেদার আবুল কাশেম) মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের হস্তান্তর করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের থানার

জিম্মায় দেওয়া হয়। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩