সন্ত্রাস নির্মূলের অঙ্গীকারসহ যা বললেন এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

সন্ত্রাস নির্মূলের অঙ্গীকারসহ যা বললেন এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
সম্প্রতি রাজধানী আঙ্কারায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হওয়ার পর সিরিয়া ও ইরাকে পিকেকে বা ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই হামলা সিরিয়া থেকে অনুপ্রবেশ করে ঘটানো হয়েছে এবং এর প্রেক্ষিতে রাতভর ৪০ জায়গায় অভিযান চালানো হয়েছে। এদিকে এ হামলার জন্য পিকেকে বা ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছে তুরস্কের যুদ্ধ মন্ত্রণালয়। ঘটনার পর সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালিয়ে পিকেকে বা ওয়াইপিজির শতাধিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে এরদোগান শুক্রবার বলেন, তুরস্ক

কখনো সন্ত্রাসবাদের মূল উৎপাটনে আপস করবে না এবং তারা পিকেকে বা ওয়াইপিজি সন্ত্রাসীদের পরাজিত করতে কঠোরভাবে কাজ চালিয়ে যাবে। তুরস্কের সন্ত্রাস নির্মূলের এই নীতির প্রতি যদিও সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ওয়াইপিজি-কেও সমর্থন দেওয়ার কারণে মার্কিন-তুর্কি সম্পর্ক প্রায়ই টানাপোড়েনের মধ্যে থাকে। সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের আশা এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে তৎপর তুরস্ক। বিশেষ করে সীমান্ত অঞ্চলে পিকেকে বা ওয়াইপিজির প্রভাব কমাতে। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আলোচনায় বসার জন্য চাপ দিতেও অনুরোধ করেছেন এরদোগান। এরই প্রেক্ষিতে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপন এবং আসাদ-এরদোগান বৈঠকের বিষয়টি এখন অনেকটাই অগ্রসরমান অবস্থায় রয়েছে। ফিলিস্তিনের জন্য

সমর্থন অন্যদিকে ইসরাইলের বিরুদ্ধে গাজায় সহিংসতা এবং ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর হামলার জন্য জাতিসংঘে একটি সামরিক নিষেধাজ্ঞার জন্য আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ বিষয়ে এরদোগান বলেন, মানবতার ঐক্য হিসাবে আমরা এ কাজটি সফল করতে চাই এবং দীর্ঘস্থায়ী শান্তির দ্বার উন্মুক্ত করতে চাই। সূত্র: ডেইলি সাবাহ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা