শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৬ |
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুতে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রীত বুমরাহকে পাওয়ার সম্ভাবনা কম। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার শর্তে ৩২ বছর বয়সী এই পেসারকে সিরিজের দলে রাখা হয়েছিল। দল ঘোষণার পর আগামী ১৫ আগস্ট গল টেস্ট শুরু হওয়ার মাঝে প্রায় চার সপ্তাহের ব্যবধান থাকায় টিম ম্যানেজমেন্ট আশা করেছিল তিনি যথাসময়ে ফিট হয়ে উঠবেন। তবে পুনর্বাসন চলাকালীন হাঁটুতে অস্বস্তি অনুভব করায় তার মাঠে ফেরার প্রক্রিয়া পিছিয়ে গেছে। দ্বিতীয় টেস্টে তার খেলার সুযোগ এখনও একেবারে শেষ হয়ে না গেলেও, আগের চোটের ইতিহাস বিবেচনায় ভারতের দল ব্যবস্থাপনা তাকে

নিয়ে ঝুঁকি নেওয়ার বিপক্ষে। চলতি সপ্তাহের শেষেই বুমরাহের বোলিং শুরু করার কথা ছিল, কিন্তু নতুন করে তৈরি হওয়া এই জটিলতায় তাকে আরও অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ৫২টি টেস্ট খেলা অভিজ্ঞ এই ফাস্ট বোলার চোটের কারণে ক্যারিয়ারে বারবার ধাক্কা খেয়েছেন। পিঠের গুরুতর সমস্যার কারণে দীর্ঘ সময় বাইরেও থাকতে হয়েছিল তাঁকে। মাঠে ফেরার পর থেকে তার চোটের ঝুঁকি এড়াতে ভারতীয় দল সতর্কতার সঙ্গে তার ওয়ার্কলোড ব্যবস্থাপনা করে আসছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনালের সমীকরণে তার অনুপস্থিতি বড় একটি ধাক্কা। লর্ডসে শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সামনের চারটি টেস্টে ভারতকে ইতিবাচক ফল পেতে হবে। বুমরাহকে না পাওয়া গেলে ভারতের

পেস আক্রমণে মূল ভূমিকা পালন করতে হবে মোহাম্মদ সিরাজকে, সঙ্গে সাপোর্ট বোলার হিসেবে থাকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। শ্রীলঙ্কার কন্ডিশনে লাল বলের ক্রিকেটে তাদের কারও বেশি খেলার অভিজ্ঞতা না থাকা সিরিজের আগে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ