শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬

শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৬ |
ক্রীড়ামোদী ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ ফুটবলের উত্তাপ শেষ হওয়ার পর আবারও শীর্ষ ক্লাবের লড়াইয়ে ফিরছে ইউরোপীয় ফুটবল। মৌসুমের প্রথম দিনেই আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল, প্রতিপক্ষ কভেন্ট্রি। দীর্ঘ ২২ বছর পর গত মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধার করা আর্সেনাল এবারও শিরোপার প্রধান দাবিদার হিসেবে যাত্রা শুরু করছে। এমিরেটস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে শুভসূচনা করার লক্ষ্যে নামবে মিকেল আর্তেতার দল। অন্যদিকে চ্যামপিয়ানশিপ থেকে দীর্ঘ ২৫ বছর পর শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি। নতুন মৌসুমে নতুন অনেক সমীকরণ নিয়ে শুরু হচ্ছে এবারের লিগ: নতুন কোচের অধীনে ম্যান সিটি ও লিভারপুল: দীর্ঘ এক দশক ও ২০টি ট্রফি জয়ের

পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন পেপ গুয়ার্দিওলা। তার স্থলাভিষিক্ত হওয়া এনযো মারেস্কার অধীনে সিটির নতুন যাত্রা শুরু হচ্ছে বোর্নমাউথের বিরুদ্ধে। অন্যদিকে আরনে স্লটের বিদায়ের পর লিভারপুলের ডাগআউটে দেখা যাবে নতুন কোচ আন্দোনি ইরাওলাকে। আলোনসোর চেলসি: চেলসির দায়িত্বে আসা জাবি আলোনসোর প্রথম ম্যাচ সোমবার, প্রতিপক্ষ ফুলহ্যাম। অন্যান্য লড়াই: ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে নতুন উন্নীত হওয়া হাল সিটির, আর গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো টটেনহ্যাম প্রথম ম্যাচ খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম: একদিনে আক্রান্ত ৮৭, মৃত্যু ২ পুঁজিবাজারে আস্থার সংকট, বিক্রির চাপে ক্রেতা কম টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদলের ২ নেতা গ্রেপ্তার হুথিদের হাতে মায়ুন দ্বীপের পতন: বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত বিদ্রোহীদের হাতে ৯/১১ থেকে কি সত্যিই শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র? মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’ মোদি-শি বৈঠক: গালওয়ান-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-চীন সংলাপ জানুয়ারি-আগস্টঃ বাংলাদেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ চিত্র প্রধানমন্ত্রীর লাইভ শুরুর সাথে সাথেই গেল বিদ্যুৎ, ফিরল বক্তব্য শেষ হওয়ার পর আত্মগোপন থেকে ২ বছর পর বাড়ি ফিরতেই পরিবারের সামনে যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা