শেবাচিমে সিন্ডিকেটে আটকা অ্যাম্বুলেন্সের চাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ September, ২০২৪

আরও খবর

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান

নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর

টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেবাচিমে সিন্ডিকেটে আটকা অ্যাম্বুলেন্সের চাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ September, ২০২৪ |
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সিন্ডিকেটের দাপটে এক যুগেরও বেশি সময় ধরে ন্যূনতম অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছে না দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের একমাত্র উন্নত চিকিৎসা সেবা কেন্দ প্রতিষ্ঠার অর্ধশত বছরের অধিক সময়েও রোগী বাড়লেও বাড়েনি অ্যাম্বুলেন্স সংখ্যা। ফলে গত এক যুগেরও বেশি সময় ধরে অ্যাম্বুলেন্স সেবায় চলছে চরম সংকট। বর্তমানে রোগীর সেবায় চলছে মাত্র ২টি অ্যাম্বুলেন্স! বর্তমানে ১৪ অ্যাম্বুলেন্স থাকলেও চলাচল উপযোগী রয়েছে অর্ধেক। কিন্তু সেই ৭টি অ্যাম্বুলেন্সের জন্য চালক রয়েছে মাত্র চারজন। এদের মধ্যে দুজন ঊর্ধ্বতন কর্তাব্যক্তির চালক হিসেবে কর্মরত। ফলে রোগী বহনে কাজ করছে মাত্র দুজন চালক। বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সুবিধা দিতে হাসপাতালের ভেতরে অদৃশ্য একটি সিন্ডিকেট কাজ

করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তথ্য মতে, শেবাচিম হাসপাতালে ১৪টি সরকারি অ্যাম্বুলেন্সের সাতটিই বিকল। সাতটি অ্যাম্বুলেন্সের বিপরীতে চালক রয়েছে বিপ্লব, জসিম, ইয়ামিন ও হাবিব। এই চারজন চালকের মধ্যে জসিম শেবাচিম পরিচালকের গাড়ি চালানোর কাজ করে। আরেকজন চালক উপ-পরিচালক ও সহকারী পরিচালকদের বহন করা মাইক্রোবাসের চালক হিসেবে কর্মরত। ফলে রোগী বহনে কাজ করছে মাত্র দুজন চালক। ফলে এ হাসপাতালে ৭টি অ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক সংকটে চলছে মাত্র দুটি সেবা যান। এ দুজন চালকও স্বাভাবিকভাবেই প্রত্যেক কর্মদিবসে ৮ ঘণ্টা দায়িত্ব পালন করে। ফলে এ হাসপাতাল থেকে সরকারি অ্যাম্বুলেন্সের ন্যূনতম সেবা পাচ্ছে না দক্ষিণাঞ্চলবাসী। সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পেয়ে ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা নিতে

হচ্ছে রোগীদের। হাসপাতালের কম্পাউন্ডে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য মেডিকেলের ভেতরে একটি সিন্ডিকেট কাজ করছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। গত ৫ আগস্ট সরকার পতনের আগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের নিয়ন্ত্রণে চলত শেবাচিমের বেসরকারি অ্যাম্বুলেন্স বাণিজ্য। সরকার পতনের পর এখন তা নিয়ন্ত্রণ করছে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের ভাই বিএনপি নেতা জাহিদুর রহমান ইমন। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা তলানিতে থাকার সুযোগে ইমনের নেতৃত্বে অর্ধশত বেসরকারি অ্যাম্বুলেন্স চালক প্রতিদিন রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। হাসপাতালের একটি সিন্ডিকেট প্রতি মাসে মাসোয়ারা পেয়ে থাকে বলে সরকারি অ্যাম্বুলেন্সে সংকট জিইয়ে রাখা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই সুযোগে বেসরকারি অ্যাম্বুলেন্স বাণিজ্যে

একটি সমিতির মাধ্যমে নিত্যনতুন অ্যাম্বুলেন্স ব্যবসায়ীও যুক্ত হচ্ছেন। অন্যদিকে সরকারি অ্যাম্বুলেন্সের উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ফলে অর্থ অপচয়ের পাশাপাশি সঠিক সময়ে অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে প্রাণ হারানোর ঝুঁকি বাড়ছে। বরিশালের ঝালকাঠির বাসিন্দা মোস্তফা বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক আমার রোগীকে ঢাকায় পাঠিয়েছেন। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে গলা কাটা ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে হয়েছে। এতবড় হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকবে না তা খুবই কষ্টকর বিষয়। বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, শেবাচিম হাসপাতাল দক্ষিণাঞ্চলসহ আশপাশের জেলার মানুষের একমাত্র ভরসাস্থল। সেখানে অ্যাম্বুলেন্সের এ সংকট মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে এ সংকট দূর করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এ সংকট

তৈরির পেছনে জড়িত থাকা সিন্ডিকেট খুঁজে বের করে মূল উৎপাটন করতে হবে। নয়তো শতভাগ সেবা মিলবে না। শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স ও চালক সংকটের বিষয়ে ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। এ বিষয়টি দ্রুত সমাধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সুবিধা দিতে কোন সিন্ডিকেট কাজ করছে কিনা তা আমার জানা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। বুমরা ১৯ ওভারে উইকেট না সিরাজ বাদে ভারত ঝুঁকিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি ফেনীর ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক