শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ |
সিলেটের জকিগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ১২ যুবকের অস্ত্র হাতে মহড়ার ছবিতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা তুঙ্গে ওঠে স্থানীয়দের মাঝে। শনিবার বিষয়টি নজরে এলে প্রতিক্রিয়া জানান সুশীল সমাজের সদস্যরা। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ছবি। উপজেলার ঐতিহ্যবাহী হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন এবং প্রতিভা নিবাসের মতো আবাসিক প্রতিষ্ঠানের সামনে এই মহড়া চলে। এই যুবকরা কে বা কারা এবং কি উদ্দেশ্যে তাদের এমন মহড়া, এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, দা, ছুরি, লাঠিসহ ১২ জন যুবক পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের চোখে মুখে কোনো ভয় নেই। তিনটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে

এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গেছে। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্ত্র হাতে বহিরাগতদের এমন ছবির সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত এদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, প্রতিষ্ঠান ছুটির পর কিংবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন ভীতিকর ভিডিও ধারণ গুরুতর অপরাধ যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, শৃঙ্খলা ও মর্যাদা নষ্টের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তাদের প্রতিষ্ঠানে এসবের স্থান হবে না। স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। কিছু সংখ্যক ব্যক্তি

আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (আজ) এ ব্যাপারে করণীয় বিষয়ে জরুরি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা