ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা
কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের
‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
শাহপরানের মাজারে গান-বাজনার আড়ালে যেসব অপকর্ম হতো, জানালেন খাদেম
সিলেটের হযরত শাহপরান (র.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে মাজারে গান-বাজনা বন্ধ থাকবে। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসতে পারবে না।
শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় শাহপরান (রহ.) মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ বিষয়টি জানান।
তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় তার আড়ালে দেখা যায় ইয়াবা, গাঁজা, মদের ব্যবসা ও নর্তকীর নাচ। আমরা খাদিম পরিবার এসব কাজ কোনোভাবে সমর্থন করি না। এগুলোর তীব্র নিন্দা জানাই। মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখন থেকে বৃহস্পতিবারের গান-বাজনাও বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব।
শুক্রবার
বিকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধ করা নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরানের মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সব প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে। এর আগে শুক্রবার বাদ জুমা নাচ-গান, মদ, জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্র-জনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদ্রাসার মহাদ্দিস
শাহ মমশাদ আলী, ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, অসামাজিক-অনৈসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম, শাহপরান মাজারের খাদেম সাজু আহমেদ, আত-ত্বাকওয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ ও শাহপরান মাজার মসজিদের খতিব মাওলানা মামুনুর। উল্লেখ্য, প্রতিবছর নিয়ম অনুযায়ী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে শাহপরান (রহ.) মাজার কর্তৃপক্ষ। মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মসূচির বাইরে ওরস চলাকালে ভক্ত আশেকানরা প্যান্ডেল করে নাচ-গান-মদ-জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ডে লিপ্ত হন। এছাড়া মেলার নামে জুয়ার রমরমা আসর বসানো হয় ওরসের সময়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্ত আশেকান ইবাদত বন্দেগি ছেড়ে এ সব আসরে সময় কাটান
বলেও অভিযোগ।