শহিদ আবরার একটি আইকনিক চরিত্র: ছাত্রশিবির সেক্রেটারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

শহিদ আবরার একটি আইকনিক চরিত্র: ছাত্রশিবির সেক্রেটারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেছেন, জেনারেশন জুমারস কিংবা আপকামিং জেনারেশন আলফার নিকট শহীদ আবরার ফাহাদ একটি আইকনিক চরিত্র। সোমবার (৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আবরার ফাহাদ থেকে আবু সাঈদ; শহিদি প্রেরণায় আপসহীন এক প্রজন্মের ক্রমধারা। শাহাদাতের অমিয় সুধা পানে যারা সৌভাগ্যবান, তারা জীবিত, চির সবুজ, চির অম্লান। কেউ মরুভূমিতে, কেউ তপ্ত রাজপথে, কেউ অগ্নি গর্তে, কেউবা ফাঁসির মঞ্চে। সবাই একেকজন সত্যের সাক্ষ্য। সুমাইয়া, হানজালা, খাব্বাবের পথ ধরেই এই ভূখণ্ডে আব্দুল মালেক জীবন দিয়েছেন। সেই শহীদ মালেক পরবর্তী প্রজন্ম বাতিলের সামনে মাথা নত না করে জীবন দিতে শিখেছে। সে

পথ ধরেই সাব্বির, আইয়ুব, আবরার ফাহাদের সৃষ্টি। সে একই পথ ধরে আবু সাঈদ, মুগ্ধ, শান্ত, নাছির, আলী রায়হান প্রজন্মের ক্রমবিকাশ। আমাদের শহিদের ধারার কোনো ভিন্নতা নেই। জেনারেশন জুমারস কিংবা আপকামিং জেনারেশন আলফার নিকট শহীদ আবরার ফাহাদ একটি আইকনিক চরিত্র। এই চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, মেধার সাথে নৈতিকতার সমন্বয়, দেশপ্রেমের প্রশ্নে আপসহীনতা, বৈষম্যে ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। যার চাক্ষুষ প্রমাণ জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লব। যুগের ধারা পরিবর্তনের সাথে সাথে হয়ত ফ্যাসিবাদের নয়া রূপ, নয়া লেবাসে ফিরে আসতে চাইবে। কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে পারেন, ফ্যাসিবাদ যে রূপেই আসুক না কেন, আবরার ফাহাদের রেখে যাওয়া এই বিপ্লবী প্রজন্ম শাহাদাতের তামান্না নিয়ে সব নিমিষেই

রুখে দেবে ইনশাআল্লাহ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাশান দূতাবাস: রাশিয়া থেকে গম আমদানিতে আওয়ামী লীগের মন্ত্রীর দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নতুন কূটনৈতিক ফাঁদ? শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সরু সিঁড়ি, নেই জরুরি বহির্গমন পথ, কলকাতার হোটেল নিয়ে নানা প্রশ্ন ২ হাজার টাকার জন্য খুন, বাথরুমে মিললো ছুরি ‘টেলিভিশনের খবরে জানতে পারি, আমার বাবা বন্দুকযুদ্ধে নিহত’ জালিয়াতির অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত সেবার মান, ইন্টারনেটের ধীরগতি ও ভ্যাস নিয়ে অভিযোগ বেশি ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা