ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড
ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত
নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি
জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক
পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও
লক্ষ্মীপুরে ইয়াবাসহ যুবক আটক
লক্ষ্মীপুরে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে জিহাদকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ জিহাদ অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। এসময় তার কাছে থাকা নারীদের হাইহিল জুতার ভেতর থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন বলেন, জিহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন বলেন, জিহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



