রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দিয়ে আয়োজিত রাজশাহী আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা পুরো প্যানেল জয়ী হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাসেম, সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী। নির্বাচন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বেলা দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত হয়। মোট ৬৯৩ ভোটারের মধ্যে ৬২৬ জন ভোট দেন। রাতের পর ফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম জানান, বার সমিতির ২১টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল। সহ-সভাপতি পদে একমাত্র জয়ী হয়েছেন একেএম মিজানুর রহমান, যিনি গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের প্রার্থী। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা

হলেন: সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম, সহ-সভাপতি মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল, এবং সদস্যরা হলেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন। মোট ৪২ জন প্রার্থী দুই প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। এই নির্বাচনের আগে বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামীপন্থী

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদকে ভোটে অংশগ্রহণ করতে দেননি, যা তাদের প্যানেলের জয়কে আরও নিরঙ্কুশ এবং প্রভাবশালী করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজশাহী আইনজীবী সমিতির এই নির্বাচন অত্যন্ত বাজে দৃষ্টান্ত হয়ে রবে। যেখানে একপক্ষকে নির্বাচনে বাধা দিয়ে গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।Politics এই নির্বাচনকে সাধারণ আইনজীবীরা নিরপেক্ষ ও সুষ্ঠু বলে মানতে নারাজ। নির্বাচিত প্রতিনিধিরা আইনজীবীদের স্বার্থ কতটা সমুন্নত রাখবেন এবং বিচার প্রার্থী সাধারণ মানুষকে কতটা সেবা দিতে পারবেন, এ নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন একাধিক আইনজীবী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প