রাজধানীর বসুন্ধরায় লাকসাম উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিনের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর বসুন্ধরায় লাকসাম উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিনের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে আজ রাতে আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। অভিযোগ উঠেছে, সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশটি জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, আল আমিনের মরদেহটি জানালার গ্রিলের সাথে ঝুলে থাকলেও তার হাঁটু

এবং পা মেঝের সাথে লাগানো অবস্থায় (Kneeling position) ছিল। জানালার উচ্চতাও মেঝের খুব কাছাকাছি। সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে শরীর ঝুলে থাকার কথা থাকলেও, এক্ষেত্রে হাঁটু ভাজ করে মেঝের সাথে লেগে থাকায় মৃত্যুটি নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। এই দৃশ্য দেখে অনেকেই ধারণা করছেন, তাকে হত্যার পর এই অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। লাকসাম ও কুমিল্লার ছাত্ররাজনীতিতে আল আমিন একটি পরিচিত নাম। তার এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই

নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল