যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বলা হয় কোটিপতি লিগ। অথচ এই কোটিপতি লিগে খেলা ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্রর বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে কানপুরের একটি আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী গরিমা তিওয়ারি। ৩৫ বছর বয়সী মডেল গরিমা কানপুরের অতিরিক্ত সিভিল জজ (সিনিয়র ডিভিশন) আদালতে অভিযোগটি দায়ের করেন। তার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী মিশ্র ও তার পরিবারের সদস্যরা তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। মামলায় মিশ্রর পাশাপাশি তার মা বীনা মিশ্র, বাবা শশীকান্ত মিশ্র, ভাই অমর মিশ্র, ভাবি রিতু মিশ্র এবং বোন স্বাতী মিশ্রকেও অভিযুক্ত করা হয়েছে। গরিমা সাংবাদিকদের জানান, ২০১৯ সালে ইনস্টাগ্রামের

মাধ্যমে মিশ্রর সঙ্গে তার পরিচয় হয়। প্রায় তিন বছর সম্পর্কের পর ২০২১ সালের ২৬ এপ্রিল কানপুর ক্লাবে তাদের বিয়ে হয়। গরিমার অভিযোগ, বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তার পরিবারের কাছে যৌতুক হিসেবে একটি হোন্ডা সিটি গাড়ি এবং ১০ লাখ রুপি দাবি করতে শুরু করেন। বিয়ের সময় তার পরিবার ২ লাখ ৫০ হাজার রুপি দিতে পারলেও পরে আরও অর্থের জন্য চাপ দিতে থাকে মিশ্রর পরিবার। গরিমার দাবি, মদ্যপ অবস্থায় মিশ্র তাকে প্রায়ই মারধর করতেন, গালাগালি করতেন এবং অনেক সময় খেতেও দিতেন না। তিনি আরও অভিযোগ করেন, মডেলিং করে যে অর্থ উপার্জন করতেন, সেটাও স্বামী কেড়ে নিতেন এবং প্রায়ই তাকে তালাকের

হুমকি দেওয়া হতো। নির্যাতনের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শেষ পর্যন্ত মডেলিং ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য হন বলে জানান। এক পর্যায়ে হতাশায় তিনি ফিনাইল পান করে আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে হাসপাতালে ভর্তি হতে হয়। গরিমা আরও জানান, তিনি একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করলেও অমিত মিশ্রার প্রভাবের কারণে কোনো এফআইআর গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন। তার আইনজীবী করিম আহমেদ সিদ্দিকি বলেন, ‘পুলিশের কাছে বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প