‘যদি তুমি ভালোবাসা চাও, তবে কোথাও না কোথাও আপস করতেই হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪

‘যদি তুমি ভালোবাসা চাও, তবে কোথাও না কোথাও আপস করতেই হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ব্যক্তিগত জীবনে পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ঘর বেঁধেছেন। কিন্তু তার আগে কোরিওগ্রাফার প্রভুদেবার সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। আর প্রেমিকের পরামর্শে অভিনয় ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন নয়নতারা। ২০১১ সালে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নয়নতারা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। নয়নতারা বলেন, “আমি আমার জীবনের এমন পর্যায়ে ছিলাম, যেখানে বিশ্বাস করতাম— জীবনে যদি ভালোবাসা চাই, তবে আমাকে আপস করতে হবে।” খানিকটা ব্যাখ্যা করে নয়নতারা বলেন, “ইন্ডাস্ট্রিতে ভিন্ন ভিন্ন সম্পর্ক দেখেছি। আমি এটিকে খারাপ বা অন্য কিছু বলছি না। তবে এটি দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে দেখেছি। যেমন: দ্বিতীয় বিয়ে।

ওই সময়ে আমি ভেবেছিলাম, ‘এটা ঠিক আছে।’ সেই সময়ে আমার মধ্যে যে মেয়েটি ছিল, সত্যি সে ভেবেছিল— ‘যদি তুমি প্রেম চাও, তবে কোথাও না কোথাও তোমাকে আপস করতে হবে। তোমাকে তোমার সর্বস্ব দিতে হবে। আপনি কিছু করুন, এটা যদি আপনার জীবনসঙ্গী না চায়, তবে আপনাকে তা ত্যাগ করতে হবে।’ সেই সময়ে ভালোবাসা সম্পর্কে এটাই আমার ধারণা ছিল।” প্রভুদেবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ‘জীবন’ সম্পর্কে বড় উপলদ্ধি হয় নয়নতারার; যা তাকে অন্য মানুষে রূপান্তর করেছে। তার ভাষায়, “আমি যদি সেই সম্পর্কে না থাকতাম, তাহলে আজ যা হয়েছি, তা হওয়ার শক্তি পেতাম বলে মনে করি না। আমি কী করতে সক্ষম, তা বুঝতে পারতাম না।

এ ঘটনার পর আমি সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে গিয়েছিলাম।” ২০০৮ সালে অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নয়নতারা। ২০১০ সালে প্রভু দেবার স্ত্রী লতা এ বিষয়ে পারিবারিক আদালতে পিটিশন দায়ের করেন। একই বছর স্ত্রী লতার সঙ্গে প্রভু দেবার বিচ্ছেদ হয়। ২০১২ সালে নয়নতারা জানান, প্রভুদেবার সঙ্গে তিনি আর সম্পর্কে নেই। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ৭ বছর প্রেম করার পর ২০২২ সালের ৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি। একই বছর সারোগেসির মাধ্যমে জমজ পুত্র সন্তানের বাবা-মা হন তারা। ২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক

ঘটে নয়নতারার। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। বর্তমানে তামিল ভাষার ৪টি, তেলেগু ভাষার ১টি ও মালায়ালাম ভাষার ২টি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে