মসজিদে বিয়ে ও ‘ফিট হাজব্যান্ড’ প্রসঙ্গে মুখ খুললেন শবনম ফারিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

মসজিদে বিয়ে ও ‘ফিট হাজব্যান্ড’ প্রসঙ্গে মুখ খুললেন শবনম ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
দ্বিতীয়বার বিয়ের খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের কাছ থেকে অভিনন্দন যেমন পেয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও মোকাবিলা করতে হয়েছে অভিনেত্রী শবনম ফারিয়াকে। কিছুদিন আগে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকটাত্মীয়দের উপস্থিতিতে অভিনেত্রী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বরের নাম তানজিম তৈয়ব, যিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। বিয়েটি গোপন রাখার ইচ্ছে ছিল ফারিয়ার। বিবাহোত্তর সংবর্ধনার দিনই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবেন, এমন পরিকল্পনাও করেছিলেন। তবে মসজিদ থেকেই সংবাদটি গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাঁর মসজিদে বিয়ে করা এবং বরের বয়স নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকে। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে গিয়ে মুখ খুলেছেন ফারিয়া। মসজিদে বিয়ে করার

সিদ্ধান্ত কেন—এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এটা আসলে আমার সিদ্ধান্ত নয়। বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করেন, তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন? আমার যেহেতু বাবা নেই, তাই জীবনের যেকোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোন জামাইয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হয়।’ ফারিয়া জানান, বিয়ের ছবি প্রকাশ হওয়ার পর মানুষ বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি। পরে স্বামীর পরামর্শেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানান। বরের বয়স নিয়েও নানা জল্পনা চলে। অনেকেই দাবি করেন, ফারিয়ার স্বামী নাকি তাঁর চেয়ে ছোট। বিষয়টি নিয়ে অভিনেত্রী স্পষ্টই বলেন, ‘অনেকেই ভাবেন আমার স্বামী আমার চেয়ে ছোট। আসলে তা নয়, আমার হাজব্যান্ড অনেক ফিট;

সে কারণে তাকে তরুণ দেখায়। কিন্তু ওর অনেক বয়স। সেটা একদমই বোঝা যায় না। আমার থেকে বয়সে বেশ বড়।’ সমালোচনার সময়ে শ্বশুরবাড়ির কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন উল্লেখ করে ফারিয়া আরও বলেন, শ্বশুর-শাশুড়ি তাঁকে বলেছেন, ‘এসবে পাত্তা না দিতে, তিন-চার দিন পর এমনিতেই মানুষ ভুলে যাবে।’ ২০১৫ সালে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রথম স্বামী হারুন অর রশীদ অপুর সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয় ফারিয়ার। বন্ধুত্ব থেকে প্রেম, ২০১৮ সালে আংটি বদল। এরপর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বিয়ের পর ২০২০ সালের ডিসেম্বরে সেই সংসারের ইতি টানেন তিনি। এরপর অপু নতুন করে বিয়ে করলেও ফারিয়া ছিলেন একা। গত ১৮ সেপ্টেম্বর পরিবারের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন

শবনম ফারিয়া। চলতি বছরের শেষদিকে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম