ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
সবকিছু ঠিকই ছিল, ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধরেই নিয়েছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর উঠছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। সেভাবেই না কি উদযাপনের জন্যও প্রস্তুত হচ্ছিল স্পেনের রাজধানী। তবে সেই উদযাপন আপাতত আর হচ্ছে না কারণ ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি ভিনি নয় রদ্রির হাতে উঠছে ব্যালন ডি’অর। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের তথ্য অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং তার ঘনিষ্ঠজনরা এই মুহূর্তে ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না। চলতি বছরের এই মর্যাদাপূর্ণ পুরস্কার তার হাতে উঠবে না বলেই মনে করছেন রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুস নিজেও। এমনকি প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে সোমবার রাতে অনুষ্ঠেয় ব্যালন ডি’অর

বিতরণী রিয়াল মাদ্রিদের কেউই থাকবে না। স্প্যানিশ গণমাধ্যমে বেশ কিছুদিন ধরে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর জয়ের গুঞ্জন শোনা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টেছে বলে মনে করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের অভ্যন্তরে অনেকেই বিশ্বাস করেন, ক্লাবের প্রধান তারকাদের মধ্যে অন্যতম হলেও ৬৮তম ব্যালন ডি’অর তার হাতে উঠবে না। ক্লাব কর্তৃপক্ষও এই ধারণায় বেশ নিশ্চিত বলে জানা গেছে। ভিনিসিয়ুস নিজেও বুঝতে পারছেন, এবারের ব্যালন ডি’অর তার হাতে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই বাস্তবতায় হতাশ হয়ে তিনি অনুষ্ঠানে যোগদান করবেন না বলেই সূত্রের খবর। তবুও ভক্তদের মনে এক ধরনের সংশয় থেকেই গেছে, কারণ স্প্যানিশ গণমাধ্যম একাধিকবার তাকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখ করেছে। তবে শেষ

মুহূর্তের এই হতাশা কি সত্যিই তাকে ব্যালন ডি’অর থেকে দূরে রাখবে, তা এখন সময়ই বলে দেবে। ভিনিসিয়ুস জুনিয়রের এ সিদ্ধান্ত তার ভক্তদের জন্য হতাশাজনক হলেও, তিনি তার নিজের অবস্থান ও অনুভূতির প্রতি সৎ থাকতে চান। তবে, অনুষ্ঠান থেকে তার অনুপস্থিতি এ বছরের ব্যালন ডি’অর বিতরণে এক বড় চমক হিসেবেই গণ্য হবে। আর এতো ভালো একটি বছর কাটানোর পর তার সঙ্গে হওয়া এটিকে ফুটবল ভক্তরা মানতে পারছেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো