ভাড়াটিয়াদের পক্ষে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা অর্জন মামদানির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

ভাড়াটিয়াদের পক্ষে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা অর্জন মামদানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
মেয়র প্রশাসনের তথ্য অনুযায়ী, আবাসিক ভবন দুটির ভাড়াটিয়ারা বছরের পর বছর মালিকদের কাছে গরম পানির অভাবসহ নানা মৌলিক সেবার ঘাটতির অভিযোগ করে আসছিলেন। তবে এসব সমস্যার সমাধান না করলেও, তাদের নিয়মিত ভাড়া পরিশোধ করতে হতো। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে দীর্ঘদিন ধরে অবহেলিত দুটি আবাসিক ভবনের মালিকদের বিরুদ্ধে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা অর্জন করেছে সিটি কর্তৃপক্ষ। আইউইটনেস নিউজ জানায়, বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিটির মেয়র জোরান মামদানি ও হাউজিং কর্তৃপক্ষ। মামদানি জানান, বোরোর রবার্ট ফুলটন টেরেস ও ফোর্ডহ্যাম টাওয়ারস-এর মালিকদের বিরুদ্ধে এ আইনি সমঝোতা হয়েছে। মেয়র প্রশাসনের তথ্য অনুযায়ী, আবাসিক ভবন দুটির ভাড়াটিয়ারা বছরের পর বছর মালিকদের কাছে গরম পানির

অভাবসহ নানা মৌলিক সেবার ঘাটতির অভিযোগ করে আসছিলেন। তবে এসব সমস্যার সমাধান না করলেও, তাদের নিয়মিত ভাড়া পরিশোধ করতে হতো। আর্থিক সমঝোতার পর ভুক্তভোগী ভাড়াটিয়ারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের পর এমন পদক্ষেপ তাদের জন্য স্বস্তির। তবে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকার জন্য তারা কোনো ক্ষতিপূরণ পাবেন কি না, জানতে চান অনেকে। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রাথমিকভাবে সমঝোতার অর্থ থেকে ৯ লাখ ডলার ভবন দুটির জরুরি মেরামত ও সংস্কার কাজে ব্যবহার করা হবে। দ্রুত মেরামত শুরুর পাশাপাশি তদারকির জন্য একজন প্রধান রিসট্রাকচারিং অফিসার নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে অর্থ আদায়ে মালিকদের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাঁচানো গেল না সায়মাকে, গণপিটুনির শিকার যুবকেরও মৃত্যু খুব স্নায়ুচাপ অনুভব হচ্ছিল: নেইমার ইউরোপের গরমে মানুষের আয় কমেছে, বেড়েছে খরচ ভেনেজুয়েলায় নিহত ছাড়াল ১৬০, আহত হাজার খাসজমিতে চার মাসেই উঠল বহুতল ভবন স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ম্যাচে ব্রাজিলের কার রেটিং কত ২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নেইমার ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা মধুপুরে মাদ্রাসায় ফের ছাত্রকে যৌন নির্যাতন “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল