ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ October, ২০২৬

ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ |
ব্যবসায়ীর যাকাত বর্ষ পূর্ণ হওয়ার সময় হাতে থাকা পুরো যাকাতযোগ্য সম্পদের ওপর যাকাত দিতে হবে। বছরের মাঝখানে ব্যবসা থেকে আয় বেড়ে গেলেও প্রতিটি টাকার ওপর আলাদাভাবে এক বছর অতিবাহিত হওয়ার অপেক্ষা করতে হবে না। একজন ব্যবসায়ীর প্রশ্নের জবাবে ইসলামি ফিকহের আলোকে এ বিধান জানানো হয়েছে। প্রশ্নে ওই ব্যবসায়ী জানান, গত বছরের মে মাসে তার যাকাত বর্ষ শুরু হয়। তখন তার কাছে ছিল চার লাখ টাকা। পরে ব্যবসায় উন্নতি হওয়ায় যাকাত বর্ষ পূর্ণ হওয়ার সময় তার হাতে টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় ছয় লাখে। এখন বছরের মাঝখানে অর্জিত আয়ের যাকাত কীভাবে হিসাব করবেন, তা জানতে চান তিনি। জবাবে বলা হয়, যেদিন যাকাত বর্ষ পূর্ণ

হবে, সেদিন তার মালিকানায় যত যাকাতযোগ্য সম্পদ থাকবে, তার পুরো পরিমাণের ওপর যাকাত আদায় করতে হবে। সে হিসাবে যাকাত বর্ষ পূর্ণ হওয়ার দিন তার কাছে ছয় লাখ টাকা থাকলে, অন্যান্য প্রাসঙ্গিক শর্ত পূরণ সাপেক্ষে পুরো ছয় লাখ টাকার যাকাত দিতে হবে। এ বিষয়ে ফিকহের গ্রন্থ কিতাবুল আসল-এ উল্লেখ রয়েছে, যাকাত বর্ষ পূর্ণ হওয়ার দিন সম্পদের মূল্য হিসাব করে তার ওপর যাকাত আদায় করতে হবে। সম্পদের আগের বৃদ্ধি বা হ্রাসের ভিত্তিতে আলাদা হিসাব করার প্রয়োজন নেই। এদিকে যাকাতের হিসাব করার ক্ষেত্রে হিজরি বা চান্দ্রবর্ষ অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, ইংরেজি বা সৌরবর্ষ চান্দ্রবর্ষের তুলনায় প্রায় ১১ দিন দীর্ঘ। ফলে ইংরেজি বর্ষ অনুযায়ী

যাকাত আদায় করলে দীর্ঘমেয়াদে যাকাতের পরিমাণ কম হওয়ার আশঙ্কা থাকে। তথ্যসূত্র: কিতাবুল আসল ২/৮৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৯২; আলবিনায়া ৪/৭২; মাজমাউল আনহুর ১/৩০৭; আলবাহরুর রায়েক ২/২২২; আদ্দুররুল মুখতার ২/২৮৮।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে