বিপিএলের টিকেট পাওয়া যাবে অনলাইনে ও ব্যাংকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪
     ১০:২৮ পূর্বাহ্ণ

বিপিএলের টিকেট পাওয়া যাবে অনলাইনে ও ব্যাংকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৮ 160 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের টিকেট কেনা যাবে অনলাইনে ও মধুমতি ব্যাংক থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি করা হবে না। সোমবার দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর শুরুর আগের দিন সকালেও টিকেট সম্পর্কে ধোঁয়াশায় ছিলেন দর্শকরা। ক্ষুব্ধ ভক্ত-সমর্থকরা তাই বিক্ষোভ করেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে টিকেটের মূল্য ও প্রাপ্তিস্থান। রবিবার বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 'বিপিএলের টিকেট কাল (সোমবার) থেকে শুধু মাত্র অনলাইনে (www.gobcbticket.com.bd) ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হবে না।' শেরে বাংলা স্টেডিয়ামে বসে বিপিএলের খেলা দেখতে

সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। গ্যালারিগুলোকে ভাগ করা হয়েছে মোট ১১টি ভাগে। আগের আসরগুলোর মতো এবারও একটি টিকেট দিয়ে প্রতিদিনের দুটি করে ম্যাচ দেখা যাবে। বিসিবির নতুন ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে অনলাইন টিকেট কিনতে পারবেন ভক্ত-সমর্থকরা। সশরীরে টিকেট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সাতটি শাখায়। সেগুলো হলো মিরপুর শাখা, মতিঝিল শাখা, উত্তরা শাখা, গুলশান শাখা, ধানমন্ডি শাখা, কামরাঙ্গীরচর শাখা ও পল্টন ভিআইপি রোড শাখা। এসব শাখায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম একাধিকবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বেশিরভাগ টিকেট বিক্রি করা হবে অনলাইনে। একই কথা বলেছিলেন বিসিবি সভাপতি

ফারুক আহমেদও। তাছাড়া, গত ৩০ অক্টোবর বোর্ড সভায় বিপিএলের ১১তম আসরের টিকেট সম্পূর্ণ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। টিকেটের মূল্য: (মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম) ১. গ্র্যান্ড স্ট্যান্ড (নিচে): ২০০০ টাকা ২. গ্র্যান্ড স্ট্যান্ড (উপরে): ২০০০ টাকা ৩. আন্তর্জাতিক গ্যালারি উত্তর (মিডিয়া ব্লক): ১০০০ টাকা ৪. আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা ৫. আন্তর্জাতিক লাউঞ্জ দক্ষিণ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা ৬. ক্লাব হাউজ দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা ৭. ক্লাব হাউজ উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা ৮. দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা ৯. উত্তর গ্যালারি: ৩০০ টাকা ১০. পূর্ব গ্যালারি: ২০০ টাকা ১১. ক্লাব হাউজ দক্ষিণ (শহীদ মুশতাক স্ট্যান্ডের 'বর্জ্যশূন্য জোন'): ৬০০

টাকা (৩০০টি নির্দিষ্ট টিকেট)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangabandhu Was Not Just a Leader – He Was the Architect of a Successful History March 1971: From Political Deadlock to Declaration of Independence ৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার বাধা উপেক্ষা করে হৃদয়ে প্রতিধ্বনিত বজ্রকণ্ঠ: ৫৫ বছরে ৭ মার্চের অবিনাশী চেতনা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনেও গণতন্ত্র হত্যা জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর রাজনীতির নামে পশুত্ব! বৃদ্ধা মায়ের রক্ত ঝরিয়ে কাপুরুষতার উৎসব বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিল আওয়ামী লীগ সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া কারাগারকে হত্যা কারখানায় পরিণত করা হয়েছে অবৈধ ইন্টারিম থেকে বিএনপি… স্বাধীনতা পদক তালিকায় বিতর্কিত চরিত্র মেজর জলিলের নাম: ঐতিহাসিক কিছু ঘটনা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ‘গ্রিন সিগন্যাল’, বঙ্গবন্ধু জাতির পিতা: ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে জিয়াউর রহমান ৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ সারাদিন রোজা রাখার পর পান করতে পারেন যেসব স্বাস্থ্যকর পানীয় ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা- প্রশ্নের জবাবে শাহবাগের ওসি: সাংবাদিক হয়ে উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? দেশে জ্বালানি তেলের মজুদ আছে মাত্র চার দিনের চানখারপুলে সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোয় আটক অন্তত ৪ মধ্যপ্রাচ্যে সংকটের ধাক্কা দেশের জ্বালানি ও শিল্পখাতে: উত্তরণের পথ দেখছেন না উদ্যোক্তারা ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু