বাংলাদেশ ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

বাংলাদেশ ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
ম্যাচ শুরু সন্ধ্যায়, কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায় উৎসব শুরু হয়ে গেছে দুপুর থেকেই। কাঠফাটা রোদ, জ্যৈষ্ঠের দাবদাহ—কিছুই থামাতে পারেনি ফুটবলপ্রেমীদের ঢল। জামাল-হামজাদের একনজর দেখতে, গলা ফাটাতে, পতাকা ওড়াতে পল্টন মোড় থেকে স্টেডিয়ামের প্রতিটি গেট দখলে নিয়েছেন লাল-সবুজ সমর্থকরা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম হোম ম্যাচকে ঘিরে ফুটবলপাড়ায় আগেই তৈরি হয়েছিল উত্তেজনা। আজ সেটি রূপ নিয়েছে মাঠ ঘিরে জনস্রোতে। দীর্ঘ লাইন, মুখরিত স্লোগান, ভক্তদের জার্সি-পতাকা—সব মিলিয়ে যেন একটি প্রাণবন্ত ফুটবল উৎসবের চিত্র ফুটে উঠেছে রাজধানীর প্রাণকেন্দ্রে। সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। দেশের মাটিতে খেলতে নামছে জামাল ভূঁইয়ারা—এটাই যেন ঢাকাবাসীর জন্য বড় উপলক্ষ। ফলে বিকেলের আগেই হাজারো ভক্ত স্টেডিয়ামের চারপাশে

ভিড় জমিয়েছেন। স্টেডিয়ামের প্রবেশমুখগুলো পরিণত হয়েছে যেন ‘ফ্যানজোন’-এ। ভুটান ম্যাচে টিকিট নিয়েও মাঠে ঢুকতে পারেননি অনেক দর্শক। এবার তাই কেউই দেরি করতে রাজি নন। পল্লবী থেকে আসা ফুটবলপ্রেমী শাহেদ জানালেন, ‘সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। এবার আর কোনো ঝুঁকি নিতে চাই না। রোদ থাকলেও চলে এসেছি আগেভাগেই।’ শুধু শাহেদ নন, অনেকেই আজকের ম্যাচ দেখতে আসছেন কয়েক ঘণ্টা আগে থেকেই। রোদ মাথায় নিয়েই তারা অপেক্ষায় জামাল-হামজা-শমিতদের খেলা দেখার। বাফুফে জানিয়েছে, দর্শকদের জন্য গেট খোলা হয়েছে দুপুর ২টায়। বিকেল ৫টার মধ্যে সবাইকে ঢুকিয়ে ফেলার পরিকল্পনা। তাই গেটের সামনে আগেভাগেই শুরু হয়েছে বিশাল লাইন। কারও হাতে পতাকা, কারও মুখে জাতীয় দলের রং, কেউবা বাজাচ্ছেন ভুভুজেলা—গ্যালারির উচ্ছ্বাস

যেন গেটের বাইরেই শুরু হয়ে গেছে। চার দলের পয়েন্ট এখন সমান। আজকের ম্যাচে জয় মানেই গ্রুপ টপ করার দারুণ সুযোগ। তাই শুধু মাঠের ১১ জন নয়, গ্যালারির হাজারো গলা আজ হয়ে উঠবে লাল-সবুজের সেরা শক্তি। সন্ধ্যার বাঁশি বেজে উঠলেই শুরু হবে লড়াই। তার আগে জাতীয় স্টেডিয়ামের বাইরেই যে উদ্দীপনা তৈরি হয়েছে, সেটিই বলে দিচ্ছে—আজকের ম্যাচ শুধুই ফুটবল নয়, এটা ভালোবাসার আরেক নাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ