ফুলবাড়ী সীমান্তে প্রায় ৬৭ লাখ টাকার সোনার বারসহ ব্যবসায়ী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ফুলবাড়ী সীমান্তে প্রায় ৬৭ লাখ টাকার সোনার বারসহ ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চাঁদের হাট সংলগ্ন বিদ্যাবাগীশ আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৯/৭ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৫ টি সোনার বারসহ স্বর্ন চোরাকারবারী শহীদুল ইসলামকে (৫২) আটক করেছে বিজিবি। এর নেতৃত্বে ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানীর আওতাধীন গংগারহাট বিওপির হাবিলদার আব্দুল মালেক। আটককৃত ৫ টি সোনার বারের ওজন ৪৮ ভরি, ৯ আনা, ২ রতি, ৫ পয়েন্ট। এর বাজার মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। আটককৃত স্বর্ণ ব্যবসায়ী শহীদুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছে বিজিবি। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বিজিবি সূত্র

জানিয়েছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত ফুলবাড়ী উপজেলার কাশিপুর কোম্পানীর আওতাধীন গংগারহাট বিওপির টহলরত বিজিবির সদস্যরা সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন স্বর্ণ ব্যবসায়ী ফুলবাড়ী উপজেলার চাঁদের হাট সংলগ্ন বিদ্যাবাগীশ আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৯/৭ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে স্বর্ণ পাচার হবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় উত্তরায় মতবিনিময় সভা এই সূত্র ধরে তারা সংশ্লিষ্ট সীমান্ত এলাকাটিতে নজরদারী শুরু করে। এরপর মোটরসাইকেল যোগে লুঙ্গি পরিহিত এক ব্যক্তি সীমান্ত এলাকায় ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তিই হলেন স্বর্ণ ব্যবসায়ী শহীদুল ইসলাম। পরে স্থানীয় লোকজনের সামনে তার দেহ তল্লাশী করা হলে লুঙ্গির নিজের সট প্যান্ট (জাঙ্গিয়ার) পকেটে বিশেষ কায়দায় রাখা ৫

টি সোনার বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির হাতে সোনার বারসহ স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে স্পেশাল এ্যাক্টে মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বার আদালতের মাধ্যমে ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া