ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
এনবিসি নিউজ জানায়, ওই ঘটনায় বুধবার প্রতিষ্ঠানটির পরিচালক দম্পতিকে ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনাটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে ‘ডিভিনো নিনো’ ডে কেয়ার সেন্টারের দায়িত্বে ছিল ১বছর দশ মাস বয়সী ছেলে শিশু নিকোলাস ডোমিনিচি। তবে শিশুদের নিয়ে কাজ করার আড়ালে একই সেন্টারে চলত মাদক দ্রব্য ফেন্টানল তৈরির প্রক্রিয়া। একপর্যায়ে মাদকটির সংস্পর্শে এসে বিষক্রিয়ায় মৃত্যু হয় ডোমিনিচির। এনবিসি নিউজ জানায়, ওই ঘটনায় বুধবার প্রতিষ্ঠানটির পরিচালক দম্পতিকে ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শিশু হত্যার দায়ে অভিযুক্ত ওই দম্পতি হলেন গ্রেই মেনডেজ(৩৮) ও তার স্বামী ফেলিক্স হেরেরা গার্সিয়া(৩৭)। তাদের বিরুদ্ধে অপরিকল্পিত হত্যা ও হামলার মামলা দায়ের করে এ রায়

দেওয়া হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট ঘটনায় মাদক প্রক্রিয়াজাতের অভিযোগে ৪৫ বছর কারাদণ্ড ভোগ করছিলেন ওই দম্পতি। ফেন্টানিল থেকে যেভাবে হলো শিশু মৃত্যু প্রসিকিউটররা এক বিবৃতিতে জানান, ডে কেয়ার সেন্টারটিতে বড় পরিসরে ফেন্টানলের মজুদ ছিল। আর এসব মাদক তৈরিতে মেনডেজ ব্যবহার করতেন শিশুদের জন্য খাবার প্রস্তুতে ব্যবহৃত রান্নাঘরের সরঞ্জাম। এর মাধ্যমে ডে কেয়ার সেন্টারের খাবার খেয়ে মাদকের সংস্পর্শে আসে ২২ মাস বয়সী ডোমিনিচ, ২ বছর বয়সী আবেল গার্সিয়া, ৮ মাস বয়সী কিয়ারা গার্সিয়া ও ২ বছর বয়সী জাজিয়েল লিনো। এর মধ্যে গুরুতর অসুস্থ আবেল, কিয়ারা ও জাজিয়েলকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠে। তবে ফেন্টানিলের তীব্র বিষক্রিয়ায় প্রাণ হারায় ডোমিনিচ। অন্যদিকে, শিশুদের অসুস্থতা বুঝতে পেরে মাদক সরিয়ে সেন্টার থেকে

পালিয়ে যান ফেলিক্স। পরে মেক্সিকো থেকে ফেলিক্স গ্রেপ্তার হলে দম্পতির বিচার প্রক্রিয়া শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন