সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

সাইনবোর্ডে লেখা রাত ৮টা, কিন্তু ৭টার আগেই বন্ধ তেলের পাম্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
রাজধানীর শাহবাগের পরীবাগে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের একটি ফিলিং স্টেশন। সাইনবোর্ডে লেখা রয়েছে- পেট্রোল পাম্পটি খোলা থাকবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। কিন্তু, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা বাজার আগেই ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। পাম্পের সামনে তখনও তেল নিতে আসা শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেট কার অপেক্ষা করছিল। কারও সঙ্গে কোনো কথা না বলেই পাম্প বন্ধ করে দ্রুত সরে পড়তে দেখা যায় ফিলিং স্টেশনের কর্মচারীদের। কারণ জানতে বারবার ডাকলেও তারা কোনো সাড়া দেননি। পাশেই রয়েছে পূর্বাচল ট্রেডার্স নামে আরেকটি ফিলিং স্টেশন। তারা অবশ্য সাইনবোর্ড ঝুলিয়ে জানিয়েছে, তাদের কাছে পেট্রোল ও অকটেন নেই। কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির

একজন ম্যানেজার জানান, শুক্রবার ডিপো বন্ধ থাকায় তারা তেল সংগ্রহ করতে পারেননি। তবে তেল নিতে আসা ভোক্তাদের অভিযোগ, শুধু এই দুটি নয়- রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনই তেল দিচ্ছে না। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে তেলের দাম বাড়তে পারে, এই আশায় পাম্প মালিকরা তেল বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ তাদের। সরকারের পক্ষ থেকে তেলের কোনো সংকট নেই জানিয়ে ক্রেতাদের জন্য তেলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হলেও পাম্প মালিকরা সেই নির্দেশনা মানছেন না বলেও দাবি করেন ভোক্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক