ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬

ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিমরাইল মোড়ে মহাসড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০০টি দোকান উচ্ছেদে যৌথ অভিযান শুরু করে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে এই অভিযান চলাকালীন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলামের ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজের অনুসারীদের সাথে ছাত্রদল ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের একটি পক্ষের সংঘর্ষ বাধে। এতে যুবদলের তামিম নামের এক কর্মী গুরুতর আহত হন। পরিস্থিতি

নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। স্থানীয় সূত্র ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মতে, গণ-অভ্যুত্থানের পর থেকে এসব ফুটপাত থেকে নির্দিষ্ট একটি পক্ষ চাঁদা আদায় করে আসছিল। উচ্ছেদ অভিযানের পর খালি জায়গার নিয়ন্ত্রণ নিতে এবং পুনরায় দোকান বসিয়ে চাঁদা আদায়ের সুযোগ পেতে একাধিক গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। মূলত ফুটপাতের চাঁদাবাজির আধিপত্য বিস্তার ঘিরেই এই সংঘাতের সূত্রপাত। সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে এসব ফুটপাত থেকে একপক্ষ ভাড়া ও চাঁদা আদায় করে আসছিল। উচ্ছেদের পর আরেকপক্ষ খালি জায়গা দখল করে ফের দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করার মিশনে নামেন। একসঙ্গে আরও দুটি গ্রুপ ফুটপাতের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এ নিয়েই মূলত এই

ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে মারামারিতে লিপ্ত হওয়ায় দু'গ্রুপের নেতারা কথা বলতে অনীহা প্রকাশ করেন। উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এই জায়গায় স্থাপনা গড়ে তুললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে নারায়ণগঞ্জ সড়র ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের গাজিপুর জিয়নের পুলিশ সুপার সিমা রানী সরকার, শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট