প্রেমিকের সঙ্গেই বিয়ে, তবুও ভালোবাসা খুঁজছেন তামান্না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

প্রেমিকের সঙ্গেই বিয়ে, তবুও ভালোবাসা খুঁজছেন তামান্না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
বলিউডের প্রিয় তারকা দম্পতি হিসেবে এখন আলোচনার শীর্ষে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা। তারা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি হিসেবেও জনপ্রিয়। শিগগিরই সম্পর্কের পরবর্তী স্তরে যেতে চলেছেন তারা। প্রস্তুতি নিয়েছেন বিয়ের। আর নতুন জীবন শুরু করতে একটি ভালো বাসা খুঁজছেন তামান্না ও বিজয়। সেখানেই স্বপ্নের দাম্পত্যের যাত্রা করবেন তারা। তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা ২০২৩ সালের ‌‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার মাধ্যমে তাদের সম্পর্ক জানান দিয়েছিলেন। এখন তারা বিয়ের প্রস্তুতি নিয়েছেন বলে গুজব ছড়িয়েছে। যদিও তাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে নানা সূত্র থেকে জানা গেছে যে তারা ২০২৫ সালে বিয়ে করতে পারেন। এই দম্পতি তাদের বিয়ের পর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাসের

পরিকল্পনা করছেন। সম্প্রতি, বিজয় ভার্মা শুভঙ্কর মিশ্রাকে দেয়া এক সাক্ষাৎকারে তামান্নার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তাদের সম্পর্ক গোপন রাখতে চান না তারা। ব্যক্তিগত মুহূর্তগুলো কেবল তাদের একান্ত। তাদের একসাথে ৫,০০০ এরও বেশি ছবি রয়েছে। সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। কারণ তারা শুধু নিজেদের জন্য সেগুলোকে স্মরণীয় রাখতে চান। এর বাইরে তাদের প্রেম জানাজানি হওয়াতে কোনো আপত্তি নেই। তিনি আরও জানান যে, তার সম্পর্কের খবর কাজের উপর প্রভাব ফেলে না। তামান্নার ক্ষেত্রেও না। কারণ দুজনেই তাদের কাজের প্রশংসা উপভোগ করেন। আর সেই প্রশংসা দিয়েই তারা সবকিছু সামলে নেন। ভক্তরা যাদের কাজ ভালোবাসবে তাদের ব্যক্তি জীবনটাকে জানতে চাইবে। এটা অস্বাভাবিক

কিছু নয়। আর সম্পর্ক গোপন করার কোনো বিষয়ও না। তাই ধারণা করা হচ্ছে, স্পষ্টবাদী প্রেমযুগল তামান্না ও বিজয় শিগগিরই নিজেরাই বিয়ের দিন তারিখ ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ