নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬

নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৬ |
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্য সবসময়ই দর্শকদের নজর কেড়ে থাকেন। তিনি ছোটপর্দায় নাটক, ওটিটি সিরিজ ছাড়াও সিনেমাতেও নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন। ফ্যাশন সচেতনতার দৃঢ় চেতা এ অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। তার সেই ছবির নতুন লুক ভক্ত-অনুরাগীদের মাঝে সাড়া ফেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে প্রিয় তারকাকে গ্ল্যামারাস লুকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ছবি প্রকাশের পর থেকেই ছবিগুলোর কমেন্টবক্সে ভালোবাসা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ তাকে ‘নীল পরী’ বলেও আখ্যা দিচ্ছেন। নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা নেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন;

আর তা নজর কাড়ল ভক্তদের মাঝে। ছবিতে দেখা গেছে, নিউইয়র্কের সুউচ্চু স্থাপনাগুলোকে তুলে ধরে বেশ কয়েকটি পোজে ছবি দিয়েছেন অভিনেত্রী। সেসব ছবিতে দেখা গেছে, তার পরনে ছিল একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন। কলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর মাঝে নেওয়া মেহজাবীনের প্রতিটি ভঙ্গিই যেন ছিল কোনো রাজকীয় দৃশ্যপট। যেখানে চোখ আটকেছে ভক্ত-অনুরাগীদের। পোশাকের সঙ্গে মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত সাজ ও আত্মবিশ্বাসী চাহনি। কখনো মুখ ঢেকে হাসছেন, আবার কখনো শুয়েও পোজ দিয়েছেন। নন্দিত এ অভিনেত্রীর ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদা করে নজর কেড়েছে। ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন— ‘বিকজ কাল হো না হো...’। কালজয়ী হিন্দি সিনেমা ‘কাল হো না হো’-এর সেই

নিউইয়র্ক শহরের আমেজ থেকেই যে এ স্নিগ্ধ ফটোশুটের অনুপ্রেরণা, তা ক্যাপশনেই স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …