পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
আধুনিক যুগের সঙ্গে সঙ্গে ক্রিকেট এখন অনেক বেশি পেশাদার ও সুশৃঙ্খল। তবে খেলাটির পরতে পরতে মদ্যপানের যে পুরোনো সংস্কৃতি জড়িয়ে আছে, তা এখনও আগের মতোই থেকে গেছে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে বিষয়টিকে অপরাধ বা দলের ভেতরে অনিয়ম হিসেবে না দেখে ক্রিকেটীয় ঐতিহ্যের অংশ হিসেবেই বিবেচনা করছেন তিনি। ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, সময়ের সাথে সাথে খেলাটির আধুনিকায়ন হলেও এই নির্দিষ্ট অভ্যাসটি ক্রিকেট থেকে দূরে সরে যায়নি। গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো স্টোকসের মতে, এটি কোনো অপরাধ বা নেতিবাচক চর্চা নয়, বরং ক্রিকেট সংস্কৃতির একটি অংশ

যা তৃণমূল থেকে একদম শীর্ষ স্তর পর্যন্ত সমানভাবে বিদ্যমান। ইংল্যান্ড দলের মদ্যপান নিয়ে কোনো ‘সমস্যা’ আছে কি না—এমন প্রশ্নে স্টোকস স্পষ্ট করে বলেন, ‘না, কোনো দলকে এভাবে বিচার করা একেবারেই অনুচিত। আমি মনে করি সামগ্রিকভাবে ক্রিকেটের ভেতরেই মদ্যপানের একটি সংস্কৃতি রয়ে গেছে এবং সেটির পরিবর্তন হয়নি।’ নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরে স্টোকস আরও বলেন, ‘আমরা ২০২৬ সালে দাঁড়িয়ে আছি। খেলাটি দিন দিন অনেক বেশি পেশাদার হয়েছে, কিন্তু একদম ক্লাব ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত অ্যালকোহলের সঙ্গে এর যে স্বাভাবিক সম্পর্ক, তা বহাল রয়েছে। খেলা পেশাদার হওয়ার সাথে সাথে এই সংস্কৃতিটি কিন্তু হারিয়ে যায়নি।’ তিনি আরও যোগ করেন, ‘যারা মনে করেন

এটি ইংল্যান্ড দলের ব্যক্তিগত কোনো সমস্যা, তারা ভুল ভাবছেন। এটি আসলে ক্রিকেটের বহু পুরোনো একটি চর্চা যা খেলার পরিবেশের সঙ্গেই মিশে আছে।’ ২০১৮ সালে ব্রিস্টলের একটি নাইটক্লাবের ঘটনার পর নির্দোষ প্রমাণিত হওয়া স্টোকস স্বীকার করেন, ক্যারিয়ারের একপর্যায়ে মদ্যপানের ব্যবহারে নিজস্ব ভারসাম্য বজায় রাখা তার জন্য কঠিন ছিল। তবে ২০২৫ সালে ইনজুরিতে থাকার সময় কিছুদিন তা থেকে দূরে থেকে পরবর্তীতে নিজের ওপর নিয়ন্ত্রণ আনেন তিনি। তার মতে, মদ্যপান নিজে থেকে ক্ষতিকর কিছু না হলেও সীমা বজায় রাখা জরুরি। অবসরের পর ক্রিকেট ছাড়ছেন না এই অলরাউন্ডার। ইতোমধ্যেই লেভেল-থ্রি কোচিং কোর্স শুরু করেছেন তিনি। ড্রেসিংরুম থেকে ইংল্যান্ড ক্রিকেট দলকে নতুনভাবে নেতৃত্ব দেওয়াই এখন তার মূল

লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?