পুলিশের পরকীয়া প্রেমিক জুটি হারুন সানজিদা দু‘জনই এখন রংপুরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

পুলিশের পরকীয়া প্রেমিক জুটি হারুন সানজিদা দু‘জনই এখন রংপুরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
আগেও একই শহরে কর্মরত ছিলেন ‍দুইজন। দেখা হতো দিনে-রাতে। দীর্ঘ এক বছরের বেশি সময় পর আবারও একই শহরে পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও সানজিদা আফরিন নিপা। হারুন-সানজিদার মধ্যে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ ছিল। তাদের প্রেমঘটিত ঘটনা নিয়ে ঘটেও যায় তুলকালাম কাণ্ড। সেই সময় দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ওই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক বরখাস্ত করা হয় হারুনকে। এরপর তাকে বদলি করে সংযুক্ত করা হয় রংপুর রেঞ্জে। ঠিক এক বছর পর এবার সানজিদাকে বদলি করে পাঠানো হয়েছে রংপুরে। গত বছরের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চিকিৎসা করাতে রাজধানীর বারডেম হাসপাতালে দু’জনকে একসঙ্গে দেখেন সানজিদার স্বামী আজিজুল হক মামুন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের সহায়তায় সানজিদা-হারুনকে আটকে

রেখে ফেসবুক লাইভ করা হয়। বিষয়টি জানাজানি হলে হারুনকে ডিএমপির পিওএম উত্তর বিভাগে বদলি করা হয়। পরে ১২ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে পাঠানো হয়। পরে গত ১৬ জুলাই পুলিশ অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে ২৪ অক্টোবর ডিএমপির আলোচিত এডিসি সানজিদা আফরিনকেও বদলি করে রংপুর পাঠানো হয়েছে। তাকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) এ বদলি করা হয়েছে। তিনি ওই দিনই ডিএমপিতে শেষ অফিস করেছেন। চলতি সপ্তাহে সানজিদা পিটিসিতে অফিস শুরু করবেন বলে জানা গেছে। অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হারুন বর্তমানে সংযুক্ত আছেন। তাকে প্রতিদিন অফিসে আসতে হয়, তবে কোনো চেয়ার-টেবিল তার নামে বরাদ্দ নেই বলে

গোপন সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া