পুরুষদের সঙ্গে যৌনতা, বিয়েতে ‘না’ চলছে আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

পুরুষদের সঙ্গে যৌনতা, বিয়েতে ‘না’ চলছে আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
পুরুষদের সঙ্গে যৌনতা, সম্পর্ক, বিয়েতে ‘না’। সন্তান জন্ম দিতেও রাজি নন আন্দোলনকারীরা। কারণ ডনাল্ড ট্রাম্পকে জিতিয়েছেন পুরুষরা। এমনই দাবি তুলে ক্ষোভে ফুঁসে উঠে ‘ফোর বি’ আন্দোলন শুরু করেছেন হাজার হাজার মার্কিন নারী। আসলে নির্বাচনে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির জয়ের পরিপ্রেক্ষিতে মার্কিন নারীরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে উঠেছেন। আর এই শঙ্কা বা উদ্বেগ থেকে পালে নতুন করে হওয়া পেয়েছে নারীদের পুরুষবিরোধী আন্দোলন ‘ফোর বি’। ‘কমালা পারেননি, আমরা গড়ব ইতিহাস।’ এই ডাক দিয়ে আগামী চার বছর ট্রাম্পের শাসনকালে পুরুষ সঙ্গীদের সঙ্গে যৌন সম্পর্কে ‘না’ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার বহু নারী। সমাজমাধ্যম থেকে রাস্তাঘাট— সর্বত্র ছড়িয়ে পড়ছে প্রতিবাদ। এককথায় এবার দক্ষিণ কোরিয়ার

ঐতিহাসিক ‘ফোর বি’ মুভমেন্ট হতে চলেছে মার্কিন মুলুকেও। কোরিয়ান ভাষায় ‘বি’ শব্দের অর্থ ‘না’। ২০১৬ সালে ‘ফোর বি’ মুভমেন্ট শুরু হয় দক্ষিণ কোরিয়ায়। কী এই ‘ফোর বি’? চারটি কাজে ‘না’ বলতে শুরু করেন নারীরা। ১) কোনও পুরুষের সঙ্গে ডেটে যাবেন না। ২) কোনও পুরুষের সঙ্গে যৌনসঙ্গম করবেন না। ৩) পুরুষদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। ৪) সন্তান প্রসব নয়। ২০১৬ সালে সিওলে একজন মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়। কারণ? অভিযুক্ত ব্যক্তি মনে করেছিলেন, ওই মহিলা তাকে অবহেলা করেছেন। এই ঘটনার প্রতিবাদে শুরু হয়েছিল ‘ফোর বি’ মুভমেন্ট। মার্কিন নারীদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির মতাদর্শ অনেক বেশি ‘কনজারভেটিভ’ বা রক্ষণশীল হওয়ায় তাদের ব্যক্তিস্বাধীনতা ও

স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সংকুচিত হতে পারে। আর এই আশঙ্কা থেকেই তারা আগেভাগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ‘ফোর বি’ আন্দোলন শুরু করেছেন। কমালা হ্যারিস নির্বাচিত হলে প্রথম নারী প্রেসিডেন্ট পেত আমেরিকা। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন তিনি। ম্যাজিক ফিগার ২৭০ টপকে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ২৯৫টি, সেখানে কমালাকে থামতে হয়েছে ২২৬-এ। এই হারে বেজায় চটেছেন মার্কিন নারীদের একাংশ। তাদের দাবি, এবারের নির্বাচনের ফলাফল বুঝিয়ে দিয়েছে তাদের মতামত কোনও গুরুত্বই পায় না। একজন মার্কিন নারী বলছেন, ‘পুরুষরা যদি আমাদের অধিকার খর্ব করার জন্যই এই নির্বাচনে ভোট দিয়ে থাকেন, তবে তারাও যেন আশা না করেন, কোনও নারী তাদের স্পর্শ করবে।’ সূত্র : দা

গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড