ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ March, ২০২৬

ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ March, ২০২৬ |
ইরান-ইসরাইল যুদ্ধ ১৮তম দিনে পদার্পণ করলেও বিশ্ববাজারে স্বর্ণের দাম অপ্রত্যাশিতভাবে স্থিতিশীল রয়েছে। সাধারণত বৈশ্বিক সংঘাত বা অস্থিরতার সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, কিন্তু স্পট গোল্ডের দাম ৫,০০০ ডলারের আশেপাশে থমকে আছে। অর্থনীতিবিদদের মতে, স্বর্ণের দাম না বাড়ার পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন। সুদের হার বাড়লে ডলার আরও শক্তিশালী হয় এবং স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে

যায়। দ্বিতীয়ত, চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ঐতিহাসিকভাবে অনেক উঁচুতে অবস্থান করছিল, যা নতুন করে দাম বাড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষক রেবেকা ক্রিস্টি জানিয়েছেন, ডলার শক্তিশালী হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ডলারে কেনাবেচা হওয়ায় বিনিয়োগকারীদের জন্য নতুন করে দাম বাড়ানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া বর্তমান বাজারে স্বর্ণকে একটি 'স্পেকুলেটিভ' বা ফটকা সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এর অস্থির আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মতো বড় বিনিয়োগকারীরা এখন কিছুটা ঝুঁকি এড়িয়ে চলছেন। বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের বাজারে বড় কোনো পরিবর্তন আসতে হলে দুটি বিষয় ঘটা প্রয়োজন। মে মাসে ফেডারেল রিজার্ভের নতুন প্রধানের পক্ষ থেকে সুদের হার কমানোর কোনো ইঙ্গিত এবং এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার

স্পষ্ট আশঙ্কা। বর্তমান পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্টদের ধারণা যুদ্ধটি দ্রুত শেষ হতে পারে, তবে সংঘাত দীর্ঘায়িত হলে এবং ক্ষয়ক্ষতি বাড়লে আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের কদর বাড়তে পারে। সূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা