নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
ডিবি পুলিশ পরিচয়ে দিনেদুপুরে এক ব্যাংক এজেন্টের গতিপথ রোধ করে অস্ত্রের মুখে ১২ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল ৩১শে আগষ্ট, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ​ভুক্তভোগী ব্যাংক এজেন্টের নাম আবদুর রহমান। তিনি ইসলামী ব্যাংক ‘আবু মদিনা আউটলেট এজেন্ট শাখা’র ইনচার্জ এবং আউটলেট ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, সকালে ব্যাংক শাখা থেকে নগদ ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন আবদুর রহমান। চরহাজারী ১ নম্বর ওয়ার্ডের এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে পূর্বে ওত পেতে থাকা একটি সাদা/কালো প্রাইভেট কার তার

গতিরোধ করে। গাড়ি থেকে নেমে ৫ জনের একটি সশস্ত্র দল নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে আবদুর রহমানের গতি আটকায়। ​অভিযোগ মতে, দুর্বৃত্তরা তার কাছে ‘মাদক রয়েছে’ দাবি করে হুট করেই পিস্তল ঠেকায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নেওয়া হয়। গাড়িতে তোলার পর গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে বেধড়ক মারধর শুরু করে এবং সাথে থাকা নগদ ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে কবিরহাট উপজেলার ‘নবীর দোকান’ নামক এলাকার নির্জন স্থানে তাকে হাত ও চোখ বাঁধা অবস্থায় চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। ​স্থানীয় বাসিন্দারা জানান, সাদা রঙের পাঞ্জাবি পরিহিত আবদুর রহমানকে

সাধারণ পোশাক ও কালো জ্যাকেট পরিহিত ৫ জন ঘিরে ধরে অস্ত্রের মুখে গাড়িতে তোলে। পরবর্তীতে তারা জানতে পারেন যে, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। ​ এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। অপরাধীদের শনাক্ত করা এবং টাকা উদ্ধারের জন্য আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত এজাহার জমা দেওয়া হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল?