পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ September, ২০২৬

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ September, ২০২৬ |
টঙ্গীতে মাদকসহ পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতারের পর ছিনতাই হয়েছে। মাদক কারবারিরা পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাইয়ের সময় এক কনস্টেবল আহত হন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতার করে। এরপর টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। এই সুযোগে আসামি হাতকড়াসহ ছিনতাই হয়ে যায়। ঘটনাটি খবর পেয়ে অতিরিক্ত

পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। কিছুক্ষণ পর স্টেশন এলাকা থেকে হাতকড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অতঃপর পুলিশ ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর বৃষ্টির মতো ছুঁড়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। বর্তমানে ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়