নেইমার আসছেন বাংলাদেশে, জানালেন তার বন্ধু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪

নেইমার আসছেন বাংলাদেশে, জানালেন তার বন্ধু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ |
সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস ও ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনিও বাংলাদেশ সফর করেছেন। এবার সে ধারায় বাংলাদেশে পা রাখতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার। শিগগিরই এই ব্রাজিলিয়ান মহাতারকা বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তার বন্ধু রবিন মিয়া। নেইমারের প্রথম বাংলাদেশ সফরের কথা একটি বেসরকারি চ্যানেলকে নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রবিন। লম্বা সময় ধরে নেইমারের সঙ্গে কাজ করছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।’ এর আগে এমিলিয়ানো এবং রোনালদিনিও’র বাংলাদেশ সফরের সময় সাধারণ ভক্তদের তাদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ ছিল

না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং নির্দিষ্ট কিছু ভক্তের সঙ্গে দেখা করেই দেশ ছাড়েন তারা। এর ফলে বিতর্কের মুখে পড়তে হয়েছিল আয়োজকদের। তবে নেইমারের সফরে ভিন্ন কিছুর প্রতিশ্রুতি দিলেন রবিন, ‘আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে তো আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’ প্রসঙ্গত, একসময় বার্সেলোনা, পিএসজির হয়ে মাঠ মাতানো নেইমার এখন খেলছেন এশিয়ায়। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পরপরই অবশ্য চোটে পড়েন তিনি। এখন ফুটবল মাঠ থেকে বেশ দূরেই রয়েছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া