নুরের দাবির বিষয়ে যা বলছেন বিএনপি নেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

নুরের দাবির বিষয়ে যা বলছেন বিএনপি নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় বিএনপি এবং গণঅধিকার পরিষদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে উত্তেজনা বিরাজ করছে। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও নুরকে অবরুদ্ধ করে রাখার দাবি এবং অভিযোগ-পালটা অভিযোগ নিয়ে পটুয়াখালী-৩ আসনের বিষয়টি এখন ‘টক অফ দ্যা কান্ট্রি’। ইতোমধ্যে দুই উপজেলায় ৪৮ ঘণ্টার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিকে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি দাবি করেন, বৃহস্পতিবার রাতে গলাচিপায় হাসান মামুনের নির্দেশে তাকে ও তার লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি বলেন, বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। অথচ উপজেলা ও জেলা ছাত্রদলের নেতারা আমাদের নিয়ে বাজে কথা বলেন।

তিনি ঘটে যাওয়া সমস্ত ঘটনার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেন। এদিকে নুরের সংবাদ সম্মেলনের পর তার দাবিকে ভৌতিক দাবি করছেন বিএনপি নেতারা। দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম-সম্পাদক হাওলাদার ইফতিয়াস উদ্দিন জয় বলেন, নুরকে অবরুদ্ধ ও তার লোকজনকে মারধরে দাবি ভৌতিক। তিনি বলেন, নুরের লোকজন বিএনপি অফিস ও দলের লোকজনের উপর হামলা করেছে। নুর দশমিনা-গলাচিপার শান্ত পরিবেশকে অশান্ত করে নিজেকে উপস্থাপন করতে চায়। যে লোক ভিপি হওয়ার পরে এলাকায় গণধোলাই খেয়ে পালায় সেই লোক কত বড় কামলা তা দেশের মানুষ জানে। ঢাকায় বসে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় আর এলাকায় গেলে আওয়ামী লীগের পুনঃর্বাসন করে। তিনি দাবি করেন, নুরের কথাবার্তা, চালচলন, শারীরিক

অঙ্গভঙ্গি সবই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি দশমিনা গলাচিপায় নুরকে অবাঞ্ছিত করার কথা বলেন। পাশাপাশি বিএনপির হাইকমান্ডকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান। অন্যদিকে, সাম্প্রতিক ঘটনার ভিন্ন বর্ণনা দিল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বলেন, নুরের আপত্তিকর মন্তব্যর জেরে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতির সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। তার ধারাবাহিকতায় তার বাবা, ভাই ও স্থানীয় আওয়ামী লীগ ও গণঅধিকার কর্মীরা চর বিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এতে বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়। সোসাল মিডিয়ায় এসব হামলার লাইভ ভিডিও ও নেতাকর্মীদের রক্তাক্ত শরীরের দৃশ্য ছড়িয়ে পড়লে বিভিন্ন ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বকুলবাড়িয়ায় থাকা ভিপি নুর

স্থানীয় নেতাকর্মী ও জনগণের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন। তিনি আরও বলেন, হামলার আশঙ্কায় তিনি প্রশাসন ও বিএনপির শীর্ষ নেতৃত্বের সহযোগিতা চান। স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। নুর যেসব বক্তব্য দিয়েছেন, তা সব তাদের নব্য মব রাজনীতির অংশ। চরম মিথ্যাচার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের