ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল
নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩
সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা
উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান
জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে
নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ
ফ্লাইটে আগুন লাগার খবরের পরপর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জেলেস থেকে নিউ জার্সির নিউয়ার্ক অভিমুখে যাত্রারত ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট রওনা হওয়ার প্রায় ৪০ মিনিট পর জরুরি ভিত্তিতে ফিরে এসে অবতরণ করেছে।
আইউইটনেস নিউজ জানায়,ইঞ্জিনে ত্রুটি ও আগুনের খবরের পরপর যাত্রীবাহী বিমানটি অবতরণ করে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, সোমবার সকাল ১০টা ৪৩ মিনিটে ফ্লাইটটি লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দেয়। গন্তব্য ছিল নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
কিন্তু কিছুক্ষণ পরই বিমানটি ঘুরে দাঁড়ায় ও সকাল ১১টা ১৯ মিনিটে আবার লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে।
এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ইঞ্জিনের একটি সমস্যার কারণে বিমানটি ফিরে
আসে। যদিও বিবৃতিতে আগুনের কথা উল্লেখ করা হয়নি, তবে লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লাইটে আগুন লাগার খবরের পরপর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফ্লাইটটি ফিরে আসা ও যাত্রী সরিয়ে নেওয়ার সময় প্রায় আধা ঘণ্টা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনায় বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত রাখা হয়। বিমানটিতে ২৫০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। অবতরণের পর স্লাইড ও সিঁড়ি ব্যবহার করে তাঁদের নিরাপদে নামিয়ে টার্মিনালে নেওয়া হয়।