নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
বিয়ের প্রস্তাব দেওয়ার অংশ হিসেবে নিউইয়র্ক শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিশ্বশান্তির প্রচারণায় বিশাল এক ব্যানার ওড়ান এক রুশ যুগল। এ ঘটনায় গত বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে। তারা নেটফ্লিক্সের একটি তথ্যচিত্রেও কাজ করেছিলেন। মিডটাউন ম্যানহাটনের ফুটপাত থেকে প্রায় ১ হাজার ৪৫৪ ফুট উঁচুতে এ আকাশচুম্বী ভবনের অ্যান্টেনার একেবারে লাল আলোর কাছাকাছি ঝুলে ছিলেন অ্যাঞ্জেলা নিকোলাউ ও ভানিয়া বিয়ারকাস। হাতাকাটা কালো পোশাক পরা এই যুগল আকাশে কাটানো নিজেদের এই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেন। বাতাসে উড়তে থাকা তাদের হাতের কালো ব্যানারটিতে সাদা রঙের বড় হাতের অক্ষরে লেখা ছিল, ‘ক্ষমতার প্রতি লোভের চেয়ে যখন ভালোবাসার শক্তি জয়ী হয়, তখনই বিশ্ব শান্তির দেখা

পায়।’ দুঃসাহসিক বিয়ের প্রস্তাব দুপুর সাড়ে ১২টার একটু পর ওপর থেকে নেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ওই যুগল অ্যান্টেনা কাঠামোর সামান্য নিচের দিকের একটি প্ল্যাটফর্মে ধীরে ধীরে নেমে এসে থামেন। এরপর বিয়ারকাস এক হাঁটু গেড়ে বসে নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন বলে মনে হয়। পরে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান এই যুগল। এরপর নিজের ট্রেডমার্ক ‘ক্যাটওম্যান’ স্টাইলের হেডগিয়ার পরিহিত নিকোলাউকে নিজের হাতের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে এবং ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য আংটির ছবি তুলতে দেখা যায়। এই যুগল এবং ‘রুফটপিং’ নামে পরিচিত তাদের বিভিন্ন দুঃসাহসিক অভিযান নিয়ে ২০২৪ সালে ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে নেটফ্লিক্স। নিউইয়র্ক পুলিশ বিভাগ ভবনটির

আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়। পরে তারা জানান, ‘কোনো রকম ঝামেলা ছাড়াই’ ওই যুগলকে হেফাজতে নেওয়া হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একজন মুখপাত্র জানান, পুলিশের বর্ণনায় ওই যুগলের নাম অ্যাঞ্জেলিনা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেটসভ (৩২। বেআইনি প্রবেশ, বেপরোয়াভাবে অন্যের জীবন বিপন্ন করা, অপরাধমূলক ক্ষতিসাধন, অপরাধমূলক হস্তক্ষেপ, অনধিকার প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ওই মুখপাত্র আরও বলেন, ওই যুগল এখনো পুলিশ হেফাজতে আছেন কিনা, তা তার জানা নেই। তারা কীভাবে ভবনের অ্যান্টেনা পর্যন্ত পৌঁছালেন, তা পরিষ্কার নয়। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর থেকে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তাপপ্রবাহে পুড়তে থাকা শহরটিতে এমনিতেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে। পপ তারকা টেলর সুইফট ও ন্যাশনাল ফুটবল লিগ তারকা ট্রাভিস কেলসের সম্ভাব্য বিয়ে এবং ৪ জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতির মাঝেই এমন ঘটনা ঘটল। আরোহীর বাবার দাবি ‘এটি স্বাভাবিক’ ১৯৬০–এর দশকে অন্য ভবনের কাছে শীর্ষস্থান হারানোর আগে কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল আর্ট ডেকো টাওয়ার হিসেবে পরিচিত এই ভবনটি। এর ১০২ তলায় থাকা বদ্ধ পর্যবেক্ষণ ডেকে (অবজারভেশন ডেক) উঠতে ইচ্ছুক পর্যটকদের কাছে টিকিট বিক্রি করা হয়। তবে দর্শনার্থীদের এর চেয়েও ওপরে থাকা ২০০ ফুটের (৬১ মিটার) অ্যান্টেনার চূড়ায় বিপজ্জনকভাবে ওঠার অনুমতি দেওয়া হয় না। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একজন

মুখপাত্র এক বিবৃতিতে বুধবারের এ আরোহণের ঘটনাকে একটি ‘অননুমোদিত ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর বদলে ওই যুগল ১ হাজার ডলারে ভবনটির ‘হ্যাপিলি এভার এম্পায়ার প্রোপোজাল প্যাকেজ’–এর মাধ্যমে পর্যবেক্ষণ ডেকটি ভাড়া নিতে পারতেন। নিকোলাউয়ের এই শারীরিক কসরত তার পারিবারিকভাবে পাওয়া। এক প্রতিবেদকের ফোনকলের জবাবে তার বাবা রুশ সার্কাস শিল্পী দিমিত্রি নিকোলাউ জানান, মেয়ের এ আরোহণের বিষয়টি তিনি জানতেন। তিনি বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের সংবিধান অনুযায়ী, যেকোনো ছাদে ওঠা একটি স্বাভাবিক ব্যাপার।’ গ্রেফতারের পর মেয়েকে নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কেন উদ্বিগ্ন হব? আমি তো নিজেই ছাদে উঠি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার