নারীসহ আ.লীগ নেতা আটক, ছাড়াতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

নারীসহ আ.লীগ নেতা আটক, ছাড়াতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
কুমিল্লার লালমাইয়ে তিন সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। রোববার রাত ১০টার দিকে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামে এ ঘটনা ঘটে। আটক আওয়ামী লীগ নেতা ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিন লাখ টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছাড়াতে দৌড়ঝাঁপ করছেন এক বিএনপি নেতা। ভুশ্চি গ্রামের আমিনুল ইসলাম জানান, গত ৩/৪ বছর ধরে আওয়ামী লীগ নেতা শাহ আলমের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আবুল হোসেনের স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। গ্রামের সবাই বিষয়টি জানলেও শাহ আলমের ক্ষমতার কারণে কেউ

কিছু বলত না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রামের যুবকরা প্রতি রাতে আবুল হোসেনের বাড়ির সামনে পাহারা শুরু করে। রোববার রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেতা শাহ আলম নারীর ঘরে প্রবেশ করলে শতাধিক যুবক ওই বাড়ি ঘেরাও করে। এসময় কয়েকজন যুবক ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলমকে মারধর শুরু করে। তখন ওই নারী বলতে থাকে, শাহ আলম ভাই তিন চার বছর ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। সবাই যেহেতু জেনে গেছে, এখন আমাকে বিয়ে করতে হবে। প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতা আটকের খবর পেয়ে ভুশ্চি ও আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই

বাড়িতে আসে। বেশিরভাগ লোক শাহ আলমকে ঘর থেকে বের করে গণপিটুনি দিতে চায়। বিষয়টি বুঝতে পেরে আমরা পুলিশকে জানাই। পরবর্তীতে রাত ১০টায় সেনাবাহিনীর ও পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতা শাহ আলমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতাকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। শুনেছি পার্শ্ববর্তী ইউনিয়নের বিএনপির এক নেতা তিন লাখ টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছাড়াতে দৌড়ঝাঁপ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি