নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫
     ৫:৫৬ পূর্বাহ্ণ

আরও খবর

নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৬ 65 ভিউ
নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাণতোষ সরকার (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ির দিঘলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রাণতোষ সরকার উপজেলার বাঁশগাড়ি গ্রামের সাধন সরকারের ছেলে। বাঁশগাড়ি বাজারে তাঁর স্বর্ণালংকারের দোকান রয়েছে। নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে প্রাণতোষকে বাড়ি থেকে দুই লোক ডেকে নিয়ে যায়। পরে তারা দিঘলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাণতোষকে নিয়ে গুলি করে। প্রাণতোষ লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাণতোষকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাবি হেনা রানী সরকার বলেন, আমাদের

কোনো শত্রু নেই। যারা আমার দেবরকে ডেকে নিয়ে গেছে, তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ধারণা করা হচ্ছে, চাঁদার জন্য ওই স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার রহস্য উদ্ধারে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই রাতে গাইবান্ধা সদর উপজেলার তিরমহুনি নামক স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহমুদ সৈকত (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সৈকত গাইবান্ধা পৌর শহরের মাস্টারপাড়া এলাকার মৃত আলী আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী লিয়ন, মজিবর, পলাশ, জনিসহ কয়েকজনের সঙ্গে

মাদক নিয়ে দ্বন্দ্ব ছিল সৈকতের। সেটি মীমাংসার কথা বলে মঙ্গলবার রাতে সৈকতকে বাসা থেকে ডেকে নিয়ে যায় মজিবর। তারা সৈকতকে তিরমহুনি নামক স্থানে নিয়ে গিয়ে হত্যা করে। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল জানান, নিহতের শরীরে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাবিবা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মেয়েটির পরিবার বলছে, ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর হাবিবাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের সংকরাদহ গ্রামে মরদেহটি পাওয়া যায়। হাবিবা হরিণবেড় সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বোনদের সঙ্গে বসে পড়ছিল হাবিবা। এ সময় কে বা কারা তাকে ঘরের বাইরে ডেকে নেয়। এর পর আর হাবিবা ফেরেনি। রাতেই তার খোঁজে এলাকায় মাইকিং করে পরিবার। ভোরে ঘর থেকে অল্প দূরে এক পরিত্যক্ত টিনের ঘরে হাবিবার রক্তাক্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে লাশ উদ্ধারের সময় শিশুটির গলায় রশি প্যাঁচানো ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার