টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
রাজশাহীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ময়মনসিংহের এক তরুণী। শুক্রবার রাতের এ ঘটনার প্রেক্ষিতে আজ ১লা মার্চ, রোববার ভুক্তভোগী নারী পাংশা মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাঙ্গালী গ্রামের আকাশ মণ্ডল (২৯) ও সরিষা গ্রামের জামাল মণ্ডল (২২)। মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, ৭ মাস আগে টিকটকের মাধ্যমে পাংশার সজল নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। গত ১৪ই ফেব্রুয়ারি থেকে সজল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ কারণে গত ২৭শে ফেব্রুয়ারি তিনি ময়মনসিংহ থেকে পাংশায় এসে সজলের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তরুণীর অভিযোগ, সজলের

সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় নিয়ে যান। পরে একটি মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে তাকে রাখা হয়। তিনি সজলের বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করলে সকালে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে রাতে ওই কক্ষে থাকতে বাধ্য করা হয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আকাশ মণ্ডল ও সজল কক্ষে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ধর্ষণের মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা রাজবাড়ী সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?