শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
শ্রীলঙ্কার উপকূলে ডুবন্ত ইরানি যুদ্ধজাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় ১০০ জনের বেশি নিখোঁজ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কারা হামলা করেছে তা জানা যায়নি। আহত হয়েছেন ৭৮ জন। বুধবার সকালে বার্তা সংস্থাটি ৩০ জনকে উদ্ধারের খবর দিয়েছিল। তখন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ পার্লামেন্টে জানিয়েছিলেন, আইআরআইএস দেনা নামের মাঝারি আকারের রণতরী থেকে ৩০ জন গুরুতর আহত নাবিককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের গল উপকূলের কাছে থেকে জাহাজটি বিপদসংকেত পাঠায়। আহতদের গলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, গলের ন্যাশনাল হাসপাতালের সামনে

নিরাপত্তাকর্মীরা পাহারায় দাঁড়িয়ে আছেন। একই সময় অ্যাম্বুলেন্সগুলো শহরের দক্ষিণাঞ্চলীয় নৌ সদরদপ্তরে ঢুকছে। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ঘটনার সময় জাহাজটিতে অন্তত ১৮০ জন ছিলেন। যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত বহুজাতিক নৌ-মহড়া এবং নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। মহড়াটি ভারতের ভিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ